জাতীয়
মিয়ানমার নির্বাচন

রোহিঙ্গাদের নাম মুছতে সহায়তা করছে ইইউ

নিজস্ব প্রতিবেদক :

মিয়ানমারের নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সহায়তার পাশাপাশি প্রার্থীদের তথ্য প্রদানে জন্য একটি অ্যাপ তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ই্ইউ)। যেখানে রোহিঙ্গা প্রার্থীদের ‘বাঙালি’ হিসেবে অভিহিত করা হচ্ছে। এর ফলে ভোটারদের জানানো হচ্ছে রোহিঙ্গা নামে কোনো জনগোষ্ঠী নেই।

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, মিয়ানমারের নির্বাচন প্রক্রিয়া থেকে রোহিঙ্গাদের অসম্পৃক্ত করা কোনোভাবেই উচিত হবে না। আন্তর্জাতিক বিচারিক আদালত জানুয়ারি মাসে রোহিঙ্গা সংক্রান্ত মামলার একটি আদেশ দিয়েছে, যেখানে রোহিঙ্গাদের বিশেষ ভঙ্গুর সম্প্রদায় হিসেবে অভিহিত করেছে।

মিয়ানমারকে যেকোনো ধরনের বিনিয়োগ, নির্বাচন ও অন্য সহায়তা দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক বিচারিক আদালতের ওই আদেশকে বিবেচনায় নেয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা