আইন পেশায় ইউনুছ আলীকে ৩ মাসের নিষেধাজ্ঞা
জাতীয়

আইন পেশায় ইউনুছ আলীকে ৩ মাসের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক :

ফেসবুকে বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্য করায় আইনজীবী ইউনুস আলী আকন্দকে তিনমাস সুপ্রিমকোর্টের উভয় বিভাগে প্র্যাক্টিস করতে নিষেধাজ্ঞা দিয়েছে আপিল বিভাগ।

সোমবার (১২ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। কোনো আইনজীবীকে দেয়া এটি দেশের প্রথম সাজা।

এছাড়াও তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের জেল দিয়েছে আপিল বিভাগ।

এর আগে, আইনজীবী ইউনুস আলী আকন্দ ফেসবুকে বিচার বিভাগ নিয়ে কটূক্তি করেন। সেটি আমলে নিয়ে আপিল বিভাগ এ আদেশ দেন।

তবে, সোমবার ইউনুস আলী আকন্দ আর কোনদিন এমন কাজ করবেন না বলে মুচলেকাও দেন। তবে আপিল বিভাগ তা আমলে নেননি।

আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল বলেন, এটি আইনজীবীদের জন্য সতর্কবার্তা। কেউ যাতে বিচারবিভাগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি না করে এটিই উদাহরণ হয়ে থাকবে।

সান নিউজ/এসএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা