জাতীয়

ওমরাহ যাত্রীদের নিজ দেশে ফেরার সময় বেঁধে দিল সৌদি 

নিজেস্ব প্রতিবেদক

পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরবে অবস্থানরত বিদেশি মুসল্লিদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার নির্ধারিত সময়সীমা ঘোষণা করেছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ২৯ এপ্রিল (১ জিলকদ) হলো সৌদি আরব ত্যাগের সর্বশেষ দিন।

মন্ত্রণালয় জানায়, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো হজ মৌসুম শুরুর আগেই ওমরাহ পালনকারীদের সৌদি আরব থেকে প্রস্থানের ব্যবস্থা নিশ্চিত করা। কারণ, ১ জিলকদ থেকে হজ প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তবে যেসব ওমরাহ যাত্রী ১৫ শাওয়াল (১৩ এপ্রিল) পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করবেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে ওমরাহ পালন শেষে ফিরে যেতে পারবেন।

মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের পর সৌদি আরবে অবস্থান করলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এতে সংশ্লিষ্ট ব্যক্তির পাশাপাশি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানকেও আইনি জবাবদিহির মুখোমুখি হতে হবে। এ ধরনের লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে।

প্রসঙ্গত, হজ মৌসুমে পবিত্র কাবা শরিফে ২০ লাখেরও বেশি মুসল্লির সমাগম ঘটে। তাই এ সময়টাতে নির্বিঘ্ন হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সৌদি সরকার প্রতিবছর নির্দিষ্ট সময়ের মধ্যে ওমরাহ যাত্রীদের প্রস্থান নিশ্চিত করে থাকে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা