জাতীয়

'দুর্নীতি-অপরাধ না করার চর্চাগুলো এখন থেকে শুরু করতে হবে'

শিক্ষার্থীদের সৎ ও ভালো মানুষ হওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুর্নীতি-অপরাধ না করার চর্চাগুলো এখন থেকে শুরু করতে হবে বলে জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন হাসনাত। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন।

শিক্ষার্থীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গত ১৬ বছর দেশের এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি হয়নি। অফিস-আদালতে ঘুষ, দুর্নীতি একটি প্রথা হয়ে গিয়েছিল। মন্ত্রী-এমপিরা দুর্নীতি করে করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। যারা এসব কাজ করছে তারা একটি সময়ে আজকে তোমরা যেখানে বসেছো সেখানে বসেছিল। কিন্তু তারা সঠিক শিক্ষা পায়নি।

কোনো শিক্ষক তার ছাত্রদের অন্যায় শিক্ষা দেয় না জানিয়ে তিনি বলেন, তোমরা যারা এখানে আছো তোমাদের নিজেদের আগে দুর্নীতি মুক্ত হয়ে সৎ মানুষ হতে হবে। যোগ্যতা থাকুক বা না থাকুক সেটা বিষয় না কিন্তু আগে নিজেদের ভালো মানুষ হতে হবে। এনসিপির এই নেতা আরো বলেন, আমাদের দেশে যারা দুর্নীতিবাজ আছে তারা কিন্তু শিক্ষিত, বেস্ট রেজাল্ট, ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করেছেন। কিন্তু সঠিক শিক্ষা না পাওয়ায় তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে।

একজন রিক্সাওয়ালা চাইলেও পদ্মাসেতুতে দুর্নীতি করতে পারবে না জানিয়ে হাসনাত বলেন, কারণ তার কাছে সে সুযোগ নেই। সুযোগ না থাকার কারণে দুর্নীতি না করা আর সুযোগ পেয়েও দুর্নীতি না করা কিন্তু এক সমান নয়। যে সুযোগ পেয়েও দুর্নীতি করে না তারাই সমাজের বেস্ট পারসন। দুর্নীতি-অপরাধ না করার ছোট ছোট চর্চাগুলো তোমাদের এখন থেকে শুরু করতে হবে। প্রধান শিক্ষক মো.কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে বিদ্যালয়ের অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা