জাতীয়

জানা গেল ২০২৫ সালের হজ ফ্লাইট শুরুর তারিখ

এবছর পবিত্র হজের প্রথম ফ্লাইট ২৯ এপ্রিল সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জানানো হয়।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, অনলাইন প্লাটফর্মে বাড়িভাড়ার রিকোয়েস্ট সাবমিট ও উক্ত রিকোয়েস্ট অনুমোদন না হওয়ায় ১০ হাজার ৪৮৭ জন হজ যাত্রী যেতে না পারার শঙ্কায় ধর্ম মন্ত্রণালয়। তবে কোনো এজেন্সির অবহেলা বা গাফলতির কারণে হজযাত্রী না যেতে পারলে সেই দায় এজেন্সির।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সূত্রে জানা গেছে, ২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় থাকছেন ৫,২০০ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন।

সরকারি হজ প্যাকেজ ২০২৫
চলতি বছর হজের খরচ গত বছরের তুলনায় ১ লাখ টাকার বেশি কমানো হয়েছে। সরকার দুটি প্যাকেজ ঘোষণা করেছে: প্যাকেজ-১: মসজিদুল হারাম থেকে ৩ কিমি দূরত্বে আবাসন খরচ: ৪,৭৮,২৪২ টাকা। প্যাকেজ-২: মসজিদুল হারাম থেকে ১.৫ কিমি দূরত্বে আবাসন। খরচ: ৫,৭৫,৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৪,৮৩,১৫৬ টাকা।

এবারের হজ প্যাকেজ নির্ধারণে সৌদি রিয়ালের মান ধরা হয়েছে ৩২.৫০ টাকা, যেখানে গত বছর ছিল ২৯.৭৪ টাকা। ফলে সৌদি অংশের কিছু খরচ বাড়লেও, সামগ্রিকভাবে হজের খরচ কমানো সম্ভব হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার হজ ফ্লাইট ও যাত্রী ব্যবস্থাপনায় উন্নত প্রযুক্তি ও সেবা নিশ্চিত করা হয়েছে। জেদ্দা ও মদিনায় এবং ঢাকায় হজ অফিসে পর্যাপ্ত জনবল নিয়োগ করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও অন্যান্য ফ্লাইট অপারেটররা নির্ধারিত সময় অনুযায়ী প্রাক-হজ ও পোস্ট-হজ ফ্লাইট পরিচালনা করবে। এ বছর মোট ১,২৭,১৯৮ জন মুসল্লি হজে অংশ নেওয়ার সুযোগ পাবেন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫,০০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১,১২,১৯৮ জন যাবেন। প্রসঙ্গত, হিজরি ১৪৪৬ সনের ৯ জিলহজ, অর্থাৎ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ বা ৫ জুন ২০২৫ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা