সংগৃহীত ছবি
জাতীয়

গণভবন নিয়ন্ত্রণে নিলো সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: গতকাল বিকেল থেকে চলতে থাকা লুটপাট-অরাজকতা বন্ধ করতে গণভবনের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী।

আরও পড়ুন: মিথ্যা মামলায় আটক বন্দিদের মুক্তি

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে গণভবন এলাকায় অবস্থান নেয় সেনাবাহিনী। তবে তখনও উৎসুক জনতাকে থামানো কষ্টকর হয়ে যাচ্ছিল।

গণভবন এলাকা ঘুরে দেখা গেছে, ভবনের প্রধান ফটকটি বন্ধ রয়েছে, সেখানে নিরাপত্তায় দেখা গেছে কয়েকজন সেনা সদস্যকে। যারা ফটক দিয়ে প্রবেশ করতে চাইছেন, তাদের বুঝিয়ে-শুনিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করছেন তারা। তবে প্রধান ফটকের বামপাশের দেয়াল ভেঙে ফেলা হয়েছে অনেক আগেই। সেদিক দিয়ে জনগণ প্রবেশ করতে গেলেই পড়ছে সেনাবাহিনীর বাধায়। তবে তা মানছে না কেউই, জড়িয়ে পড়ছেন তর্কে।

পরিস্থিতি সামাল দিতে ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় গণভবন ফাঁকা করে তা দখলে নিয়েছে সেনাবাহিনী। দুপুর ১২টা নাগাদ জনতাকে সরিয়ে পুরো গণভবন ফাঁকা করে সেনাবাহিনী। এরপর সেখানে নিরাপত্তা জোরদার করা হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা