সংগৃহীত ছবি
জাতীয়

ক্লাসে যাওয়ার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক: আদালত বাস্তব সম্মত সিদ্ধান্ত দিয়ে রায় দেবেন জানিয়ে আ’লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করে বলেন, আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এ সময় আদালতের নির্দেশনা অনুযায়ী মানুষের দুর্ভোগ হয় এমন কোন কর্মসূচি পরিহার করে শিক্ষার্থীদের ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি আহ্বান

বুধবার (১০ জুলাই) দুপুরে আ’লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অনুরোধ জানায়।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সকল কর্মসূচি সম্পন্ন হয়েছে। আজ তার বেইজিংয়ে রাত্রিযাপনের কথা ছিল। তবে তিনি সেখানে না থেকে আজ রাতেই দেশে ফিরে আসবেন। অনেকে এই বিষয়ে মিথ্যা ও ভুল তথ্য দিচ্ছে।

তিনি আরও বলেন, এই দেশে কোটার বিষয়ে সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ আদালত। জানা যায়, আগস্ট মাসেই চূড়ান্ত শুনানিতে শিক্ষার্থীদের দাবি সুবিবেচনা করে সিদ্ধান্ত দেবেন মহামান্য আদালত। এ সময় আদালত আন্দোলনরত শিক্ষার্থীদের তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যেতে বলেছেন। আমরা এখন শিক্ষার্থীদের অনুরোধ করছি ক্লাসে ফিরে যেতে।

আরও পড়ুন: শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান

এরপর তারা আদালতের এই নির্দেশ মেনে তাদের প্রতিষ্ঠানে ফিরে গেলো কি না, তা সঠিক পর্যবেক্ষণ করে দেখি। তারা না ফিরে গেলে এরপর কী করা হবে তা এখনই বলা সমীচীন হবে না, সেই বিষয়ে আমরা ভাবছিও না, বলেন আ’লীগ সাধারণ সম্পাদক।

সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীরা যে বিষয় নিয়ে আন্দোলন করছে, আমরাও তো সেই কোটামুক্ত সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা আমাদের এই সিদ্ধান্ত থেকে সরছি না। তবে আদালতের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। এখন আশা করি বাস্তব সম্মত রায় দিয়ে সিদ্ধান্ত দেবেন আদালত।

সারাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের বিষয়ে আমাদের সাথে যোগাযোগ আছে। আমরা এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। অচিরেই এই সমস্যার সমাধান হবে।

আরও পড়ুন: মহাখালীতে শিক্ষার্থীদের অবরোধ

এ সময় উপস্থিত ছিলেন, আ’লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

মুন্সীগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গা...

দিল্লির বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা মোদির

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদ...

যে ম্যাচে অবসর নেবেন রোনালদো

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা