সংগৃহীত
জাতীয়

বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার জুমার নামাজের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ এবং সাদা পোশাকে কাজ করছে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।

আরও পড়ুন: আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

শুক্রবার (৫ জুলাই) জুমার নামাজের পরে ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেফতার ও বিচারের দাবিতে দলটির বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে। একই সাথে সারা দেশে,জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে তারা।

এদিকে দুপুরে দেখা যায়, বায়তুল মোকাররম মসজিদের উত্তর, দক্ষিণ, পূর্বসহ মসজিদে প্রবেশের সবগুলো পথে পর্যাপ্ত পরিমাণে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন। একই সাথে নয়া পল্টন মোড়-বাইতুল মোকাররম অভিমুখের সড়কের উভয় পাশে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। এ সময় ভাসমান বিভিন্ন দোকান, দাঁড়িয়ে থাকা রিকশা ও হকারদের সরিয়ে দিচ্ছে। এ সময় সড়কের বিভিন্ন স্থানে গাড়ি করে টহল দিতে দেখা যায় পুলিশ সদস্যদের।

আরও পড়ুন: বাঁচল ১,৮৩৫ কোটি টাকা

অন্যদিকে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, “ইসলামী আন্দোলন বাংলাদেশ”, ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে শুক্রবার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এবং বিশেষ অতিথি থাকবেন দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

এ সময় সভাপতিত্ব করবেন ঢাকা জেলা দক্ষিণ সভাপতি হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীন এবং বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা