সংগৃহীত ছবি
জাতীয়

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল রাজমিস্ত্রির

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. জাকারিয়া (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় বহাল

বৃহস্পতিবার (৪ জুলাই) পল্লবী থানার ১১ নম্বর রোডে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকারিয়ার সহকর্মী জালাল জানান, আমরা ১১ নাম্বার রোডের ২৫ নম্বর সি-ব্লকে একটি নির্মাণাধীন ভবনের রাজমিস্ত্রির কাজ করি। ৩ তলা কলামের কাঠ খোলার সময় ওই ভবনের সামনে বিদ্যুতের মেইন লাইনে স্পর্শ লেগে জাকারিয়া অচেতন হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃষ্টির কারণে ওই কলামের কাঠ ভেজা ছিল। ধারণা করছি কলামের ওই কাঠ ভেজা থাকায় সেটি তারে জড়ালে জাকারিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়। সে ওই ভবনেই থাকতো। তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানা এলাকায়। জাকারিয়া ওই এলাকার নেছার উদ্দিনের ছেলে।

পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি পল্লবী থানা পুলিশকে জানিয়েছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা