সংগৃহীত
জাতীয়

৩ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ৩ দেশের রাষ্ট্রদূতের।

সোমবার (১ জুলাই) সকালে রাজধানীর বঙ্গভবনে তারা পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ১টি চৌকস দল তাদের গার্ড অব অনার প্রদান করেন।

আরও পড়ুন: হলি আর্টিজানের ভয়াবহ দিন আজ

রাষ্ট্রপতির কাছে যে ৩ দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ করেছেন তারা হলো, গ্রিসের রাষ্ট্রদূত আলীকি কৌতসোমিতোপাওলৌ, লিথুনিয়ার রাষ্ট্রদূত ডায়ানা মিকিভিসিইয়েন ও মালাউইয়ের রাষ্ট্রদূত লিওনার্দো মেনজেজি।

এ সময় নতুন রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি জানান, বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেন। এতে তুলনামূলক সুবিধাকে কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতের উন্নয়নে নতুন এই রাষ্ট্রদূতদের কাজ করার কথা বলেন।

আরও পড়ুন: বাবার আমৃত্যু কারাদণ্ড

এরপর বাংলাদেশে বিরাজমান বিনিয়োগবান্ধব পরিবেশের উল্লেখ করে রাষ্ট্রপতি আহ্বান জানায়, যে অবকাঠামো উন্নয়ন, জ্বালানি এবং আইসিটিসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতগুলোতে বিনিয়োগ করতে গ্রিস, লিথুনিয়া ও মালাউইয়ের বিনিয়োগকারীদের এগিয়ে আসার।

এর পরে উন্নয়নশীল দেশে উত্তরণের পর বাংলাদেশ যেন জিএসপি প্লাস বাণিজ্যিক সুবিধা পায়, এই বিষয়ে রাষ্ট্রপতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

তিনি তৈরি পোশাক, পাট, পাটজাত পণ্য, চামড়া ও সিরামিকসহ বিভিন্ন আন্তর্জাতিক মানের পণ্যের আমদানি বাড়াতে নতুন রাষ্ট্রদূতদের কাজ করার আহ্বান জানায়। এই সাক্ষাৎকালে গ্রিস, লিথুনিয়া ও মালাউইয়ের রাষ্ট্রদূতরা বাংলাদেশের বিভিন্ন খাতের ইতিবাচক পরিবর্তনের প্রশংসা করে। তারা বাংলাদেশের সাথে নিজ নিজ দেশের বাণিজ্য বিনিয়োগসহ সকল ধরনের সম্পর্ক উন্নয়নে কাজ করার কথা জানায়।

আরও পড়ুন: ডিজেল-কেরোসিনের দাম কমলো

নতুন এই রাষ্ট্রদূতরা দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। এই সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা