সংগৃহীত
জাতীয়

সৌদি পৌঁছেছেন ৫৫১১৬, মৃত্যু ৯

নিজস্ব প্রতিনিধি: প্রবিত্র হজ্জ পালনে সৌদি আরবে মো. নুরুল আলম (৬১) নামের আরও ১জন বাংলাদেশি হজ্জ যাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ মে) সৌদি আরবের মক্কায় মারা যান তিনি।

আরও পড়ুন:

মৃতের বাড়ি, কক্সবাজারের রামুতে। এই নিয়ে সৌদি আরবে বাংলাদেশ ৯জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।

এছাড়াও হজ্জ ফ্লাইট শুরু হওয়ার পর এই পর্যন্ত ৫৫ হাজার ১১৬ জন হজ্জ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। রোববার (২ জুন) হজ্জ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এই তথ্যটি জানা যায়।

শনিবার (১ জুন) রাত আড়াইটা পর্যন্ত সর্বমোট (৫৫,১১৬) জন হজ্জ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রী (৩,৭৪৭) জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রী (৫১,৩৬৯ জন)। এখনও পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ১৪১টি।

আরও পড়ুন:

প্রবিত্র ঈদুল আজহার চাঁদ দেখা সাপেক্ষে আগামী (১৬ জুন) এবারের হজ্জ অনুষ্ঠিত হবে। হজ্জ যাত্রীদের সৌদি আরবে যাওয়ার ১ম ফ্লাইট গত বৃহস্পতিবার (৯ মে) শুরু হয় যা বুধবার (১২ জুন) পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ্জ শেষে বৃহস্পতিবার (২০ জুন) ফিরতি ফ্লাইট শুরু হবে। বাংলাদেশে ফেরার ফ্লাইট শেষ হবে সোমবার (২২ জুলাই)।

এই বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট (৮৫,২৫৭) জন হজ্জ করতে যাবেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় (৪,৫৬২) জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে (৮০,৬৯৫) জনসহ মোট (৮৫,২৫৭) জন হজ্জ করতে যাবেন।

আরও পড়ুন:

বর্তমানে ধর্ম মন্ত্রণালয়ের তথ্য মতে, এই পর্যন্ত (৯ )জন বাংলাদেশি হজ্জ যাত্রী সৌদি আরবে মারা গেছেন। তাদের মধ্যে ৯ জনই পুরুষ। মক্কায় ৭ এবং মদিনায় ২ জন বাংলাদেশি হজ্জ যাত্রী মারা গেছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা