আন্তর্জাতিক
সরাসরি কাবার ওপর সূর্যের অবস্থান

আজ প্রাকৃতিকভাবে কিবলা নির্ণয়ের বিরল সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

বছরে মাত্র দুবার ঘটে এমন এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হচ্ছে পবিত্র কাবা। জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, বুধবার (১৫ জুলাই) নির্দিষ্ট সময়ে সূর্য সরাসরি কাবার ওপর অবস্থান করবে, যা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রাকৃতিক উপায়ে কিবলার দিক নির্ণয়ের সুযোগ করে দেবে।

গালফ নিউজের এর প্রতিবেদনে বলা হয়েছে, মক্কার স্থানীয় সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে সূর্য কাবার ঠিক ওপর দিয়ে অতিক্রম করবে। এ সময় সূর্য প্রায় ৯০ ডিগ্রি কোণে অবস্থান করবে।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা বলেন, যে সব স্থানে ওই সময় সূর্য দিগন্তের ওপরে দৃশ্যমান থাকবে, সেখান থেকে সূর্যের অবস্থান সরাসরি কাবার দিক নির্দেশ করবে। ফলে একটি খাড়া বস্তুর ছায়া কিবলার ঠিক বিপরীত দিকে পড়বে।

তিনি জানান, কিবলার দিক নির্ধারণ করতে একটি সমতল স্থানে খাড়াভাবে কোনো বস্তু স্থাপন করে নির্ধারিত সময়ে তার ছায়ার বিপরীত দিক অনুসরণ করলেই কাবার দিক নির্ণয় করা সম্ভব।

প্রতিবেদন অনুযায়ী, এই পদ্ধতি বিশেষ করে মক্কা থেকে দূরবর্তী অঞ্চলের মুসল্লিদের জন্য কার্যকর। এছাড়া জেদ্দার মতো নিকটবর্তী শহরগুলোতেও বিদ্যমান কিবলার দিক সঠিক কি না, তা যাচাই করতে এটি ব্যবহার করা যায়।

মাজেদ আবু জাহরা বলেন, এটি একটি স্বাভাবিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা, যা মক্কার অক্ষাংশের সঙ্গে সূর্যের আপাত অবস্থানের সামঞ্জস্যের কারণে ঘটে। এ ঘটনাকে ভিত্তি করে জ্যোতির্বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে নির্ভুলভাবে কিবলার দিক নির্ধারণ করে আসছেন।

সূত্র: গালফ নিউজ

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা