ছবি: সংগৃহীত
জাতীয়

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সে দেশের সরকারকে গভীর উদ্বেগ জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

আরও পড়ুন: ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

রোববার (১৯ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ওভারসিজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওকাব) অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কোনো বাংলাদেশি ছাত্র খুব জখম হয়েছে এমন খবর নেই। রাষ্ট্রদূতকে দেশটিতে (কিরগিজস্তান) গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলেছি।

উল্লেখ্য, কিরগিজস্তানে মিসরের কয়েকজন মেডিকেল শিক্ষার্থীর সঙ্গে স্থানীয় কয়েকজন ব্যক্তির সংঘর্ষের জেরে তারা বিদেশিদের ওপর হামলা শুরু করেছে। এতে দেশটির রাজধানী বিশকেকে বাংলাদেশি শিক্ষার্থীরাও হামলার শিকার হয়েছেন।

আরও পড়ুন: মঙ্গলবার ১৫৭ উপজেলায় সাধারণ ছুটি

সেখানে নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তায় দিন কাটছে বাংলাদেশের কমপক্ষে ৮০০ মেডিকেল শিক্ষার্থীর। কিরগিজস্তানে পড়াশোনা করছেন এমন বেশ কয়েকজন শিক্ষার্থী মুঠোফোন আর ই-মেইলে এ কথা জানিয়েছেন।

মধ্য এশিয়ার এ দেশটিতে বাংলাদেশের দূতাবাস নেই। উজবেকিস্তানে থাকা বাংলাদেশের দূতাবাস কিরগিজস্তানের দায়িত্ব পালন করে থাকে।

দেশটিতে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের পাঠানো ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশি শিক্ষার্থীসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ১৫-২০ জনের গ্রুপ করে একটি রুমের মধ্যে লুকিয়ে আছেন।

আরও পড়ুন: শিল্পখাতকে পরিবেশবান্ধব করতে চাই

এক ব্যক্তিকে সেখানে নির্দয়ভাবে পেটানো হচ্ছে। আরেকজন রাস্তায় পড়ে আছেন। তবে তিনি কোন দেশের নাগরিক, তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা সেখানে ২০-২৫টি গাড়ি করে টহল দিয়ে বেড়াচ্ছেন।

মূলত কিরগিজস্তানে কতজন বাংলাদেশি রয়েছেন, তার কোনো পরিসংখ্যান বাংলাদেশ দূতাবাসের কাছে নেই। দূতাবাসের ধারণা, কিরগিজস্তানে ৬০০-৮০০ শিক্ষার্থী ও হাজার খানেক শ্রমিক রয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা