ছবি: সংগৃহীত
জাতীয়

সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সদরঘাটে বাঁধা একটি লঞ্চের রশি ছিঁড়ে ৫ জন যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে একটি শিশু ও এক নারী রয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুন: রাজবাড়ীতে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ ৩

বৃহস্পিতবার (১১ এপ্রিল) বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গের সামনে মৃত ব্যক্তিদের আত্মীয়-স্বজনরা আহাজারি করে।

নৌ পুলিশের পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আশিক সাঈদ ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুর্ঘটনা সম্পর্কে ফায়ার সার্ভিস জানায়, সদরঘাটের ১১ নম্বর পন্টুনে এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামের দুটি লঞ্চ রশি দিয়ে বাঁধা ছিল।

আরও পড়ুন: ২ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

বেলা ৩ টার কিছুক্ষণ আগে এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ পন্টুনে ঢোকার সময় এমভি তাশরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে গেলে লঞ্চে ওঠার সময় ৫ জন যাত্রী গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন বলে পুলিশ সুপার আশিক সাঈদ জানিয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ, একজন নারী ও একজন শিশু রয়েছে।

ঢাকা নদী বন্দর সদরঘাটের ট্রাফিকের যুগ্ম-কমিশনার জয়নাল আবেদীন বাসসকে জানান, দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি বলেছেন, ঘটনাটি তদন্ত করে এ মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা