ছবি: সংগৃহীত
জাতীয়

অপশক্তির বিনাশ ঘটার প্রার্থনা পররাষ্ট্রমন্ত্রীর 

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সম্মিলিত রক্তস্রোতের বিনিময়ে আমাদের এ দেশ রচিত হয়েছে। আমাদের এ দেশ থেকে যেন সমস্ত সাম্প্রদায়িক অপশক্তির বিনাশ ঘটে।

আরও পড়ুন: ঈদ সবার মধ্যে গড়ে তুলুক সৌহার্দ্য

বৃহস্পতিবার (১১ এপ্রিল) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস নিজ গ্রামের বাড়ি জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এ কথা বলেন তিনি।

নির্বাচনী এলাকার জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম কর্মীদের বলেন, আজ পবিত্র ঈদের দিন আপনাদের মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানাই।

আরও পড়ুন: মালয়েশিয়ায় সড়কে ৩ বাংলাদেশি নিহত

মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশে যে শান্তি বিরাজমান ও আজ বাংলাদেশ যে পৃথিবীর সামনে উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপিত হয়েছে, এ উন্নয়ন অগ্রগতি যাতে আরও বেগবান হয়।

সেই সাথে আমাদের দেশে যে সম্প্রীতি আছে, সেই সম্প্রীতির বন্ধনকে যেন আরও দৃঢ় করতে পারি। পাশাপাশি আমাদের দেশ থেকে অপরাজনীতি যেন চিরতরে দূর হয়।

আরও পড়ুন: দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

এ দেশে যেন আমরা সব সম্প্রদায় ও সব মত-পথের মানুষ একসাথে মিলেমিশে দেশের উন্নয়ন অগ্রগতির জন্য কাজ করতে পারি।

মন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনের মুসলমানদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। সেখানে যেন অবিলম্বে শান্তি স্থাপিত হয়। সেখানে ইসরাইল যে বর্বরতা চালাচ্ছে, সে বর্বরতার যেন চির অবসান হয়। এটিই মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা