বিজ্ঞান

চলে এসেছে বায়োনিক চোখ!

আন্তর্জাতিক ডেস্ক:

হংকংয়ের একদল গবেষক মানুষের চোখের চেয়ে অধিক দৃষ্টি ক্ষমতাসম্পন্ন বায়োনিক চোখ তৈরি করেছেন। এ উদ্ভাবিত চোখ ব্যবহার উপযোগী হবে আগামী ৫ বছরের মধ্যেই।

এতে করে দৃষ্টিহীন মানুষেরা দৃষ্টিক্ষমতা ফিরে পাবে এই ইলেকট্রো কেমিক্যাল ডিভাইসটির মাধ্যমে।

দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়, ডিভাইসটি মানুষের চোখের আদলেই তৈরি করা হয়েছে। এ জন্য কাঠামোগত যত নিখুঁত নকশা প্রয়োজন তা যুক্ত করেছেন গবেষকেরা। একে বিশ্বের প্রথম থ্রিডি আর্টিফিশিয়াল আইবল বলা হচ্ছে। মানুষের চোখের কার্যক্ষমতার সব কাজকে ছাড়িয়ে যেতে সক্ষম ডিভাইসটি।

হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকেরা বলছেন, যাদের চোখের দৃষ্টি আংশিক বা পুরোপুরি দৃষ্টিহীন তাদের সবার কাজে আসবে এটি।

'নেচার' সাময়িকীতে এ গবেষণা বিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়। নিবন্ধে বলা হয়, মানুষের চোখের মতোই কার্যক্ষম ডিভাইসটি উচ্চ রেজুলেশন ধারণ করতে পারে। এতে থাকা ক্ষুদ্র সেন্সর ছবিকে রূপান্তর করতে পারে, যা মানুষের চোখের আলোকসংবেদী কোষের অনুরূপ। এই সেন্সরগুলো অ্যালুমিনিয়াম এবং টাংস্টেন দিয়ে তৈরি একটি ঝিল্লির মধ্যে থাকে, যা মানুষের রেটিনা নকল করার উদ্দেশ্যে অর্ধ গোলকের আকারে তৈরি।

বায়োনিক আই বা বায়োনিক চোখকে মূলত ভিজুয়াল প্রোস্থেসিস বলা হয়, যা পরীক্ষামূলক যন্ত্র হিসেবে দৃষ্টিহীনদের কাজে ব্যবহার করার লক্ষে তৈরি করা হয়।

উল্লেখ্য, আগে এ ধরনের ডিভাইস তৈরি অনেক চ্যালেঞ্জিং ছিল। তবে হংকং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঝিয়ং ফ্যান বলেন, বর্তমান গবেষণা একটি পূর্ণাঙ্গ বায়োনিক চোখ তৈরির দিকে নিয়ে যাবে। আগামী ৫ বছরে এ প্রযুক্তি বাস্তব ও প্রায়োগিক হবে। গবেষকেরা প্রাণী ও মানুষের ক্ষেত্রে ক্লিনিক্যাল পরীক্ষার পরিকল্পনা করছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ইন্টারসেপ্টর সংকটে ইরানে মার্কিন হামলায় বিরতি

রানে টানা দুই সপ্তাহের সামরিক অভিযান চালানোর পর গত দুই দিন ধরে হামলা...

আবাসিক হোটেলে অভিযানে ৭ জন আটক

গাজীপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্...

নতুন ভিডিওতে ফের আলোচনায় এমপি নজরুল

নারীকাণ্ডের অভিযোগে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলা...

খুলনায় গুলিতে কিশোরী আহত

খুলনায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণ...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫

সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা