ছবি: সংগৃহীত
প্রবাস

প্রবাসীর জমি ফিরে পেতে মানববন্ধন

ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলায় সৌদি প্রবাসীর ভোগদখলীয় জমি প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের ঘটনা ঘটেছে। জমি ফিরে পেতে জেলা প্রাশাসকের দৃষ্টি কামনাশ মানববন্ধন করেছে ভুক্তভোগী সৌদি প্রবাসী সামছুউদ্দিন।

আরও পড়ুন : ভূমি বিরোধ থেকে ফৌজদারি বিরোধ

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে চরফ্যাশন উপজেলার সদর রোডে ক্রয়কৃত ২ একর ৫ শতাংশ জমি ফিরে পেতে মানববন্ধন করেন ভুক্তভোগীর পরিবার।

মানববন্ধনে সৌদি প্রবাসী সামছুউদ্দিন বলেন, আমি একজন রেমিটেন্স যোদ্ধা। দীর্ঘ ৩৩ বছর ধরে প্রবাসে থাকাকালীন আমার কষ্টের অর্জিত সম্পদ দিয়ে ১৯৯১ সালে ভোলার চরফ্যাশন উপজেলায় ২ একর ৫ শতাংশ জমি ক্রয় করি। প্রবাস জীবন শেষে বাড়ি এসে দেখি আমার অর্জিত সম্পদ আমারই ২ ভাই সফিউল্যাহ ও জামাল প্রতারণা ও জালিয়াতিকরে আমার অবর্তমানে তাদের নামে রের্কড করে নেয়।

আরও পড়ুন : কিশোরীর অভিযোগে যুবকের কারাদণ্ড

আমার ২ একর ৫ শতাংশ জমির সকল প্রকার আয়-ব্যয় থেকে আমাকে বঞ্চিত করেছে। এ বিষয়টি স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্য লোকজনকে জানালে একাধিকবার মিমাংশা করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। আমাকে তারা নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছে। এতো বছর প্রবাসে থেকে দেশে ফিরে আমার তিন সন্তান নিয়ে অসহায়ের মতো দারে দারে ঘুরতে হচ্ছে।

মানববন্ধনে নিজের জায়গা-সম্পত্তি ফিরে পেতে ভূমি জালিয়াত প্রতারক চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের সকলের প্রতি আহ্বান জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা