প্রবাস

উদ্ধার হয়নি ভাসমান ৪০০ অভিবাসী

সান নিউজ ডেস্ক: দু’দিনেও উদ্ধার হয়নি ভূমধ্যসাগরে ভাসমান নৌকার ৪০০ অভিবাসনপ্রত্যাশী।

আরও পড়ুন: হজযাত্রীদের বায়োমেট্রিক শুরু

লিবিয়ার তবরুক থেকে রওয়ানা হওয়া নৌকাটিকে মঙ্গলবার (১১ এপ্রিল) সাহায্য করতে গেছে ইতালির কোস্ট গার্ড। তবে সেখানকার পরিস্থিতি সুবিধার নয়।

নৌকাটির জ্বালানি শেষ, তলদেশ পানিতে ভরে গেছে, আরোহীদের কয়েকজনের জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন। তাছাড়া, বিরূপ আবহাওয়ায় নৌকাটি ডুবে যাওয়ারও আশঙ্কা রয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ইতালীয় কোস্ট গার্ড বলেছে, সাগরের বিরূপ অবস্থার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। তারা বর্তমানে অভিবাসনপ্রত্যাশীবোঝাই দুটি নৌকাকে সাহায্য করছে। দ্বিতীয় নৌকাটিতে প্রায় ৮০০ আরোহী রয়েছে।

আরও পড়ুন: মঙ্গল শোভাযাত্রা নিয়ে থানায় জিডি

ইতালি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কোস্ট গার্ড বাহিনী গত শুক্রবার থেকে এ পর্যন্ত প্রায় দুই হাজার অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। তাদের বহনকারী নৌকাগুলো লাম্পেদুসা দ্বীপে পৌঁছেছে।

জার্মান অলাভজনক সংস্থা রেসকিউশিপ জানিয়েছে, গত শনিবার রাতে ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে দুজন মারা গেছেন এবং অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার সিসিলি উপকূলে আইওনিয়ান সাগরে ৪০০ আরোহী বহনকারী নৌকাটির সবশেষ অবস্থান শনাক্ত করেছিল বেসরকারি সাহায্য সংস্থা অ্যালার্ম ফোন।

সংস্থাটি টুইটারে জানিয়েছে, উদ্ধার সরঞ্জাম দেখা গেলেও নৌকার পরিস্থিতি নাটকীয়। বেশ কয়েকজনের জরুরি চিকিৎসাসেবা দরকার, নৌকায় পানি ভরে যাচ্ছে এবং জ্বালানি ফুরিয়ে গেছে।

আরও পড়ুন: দেশে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

অ্যালার্ম ফোন বলেছে, গত রোববার নৌকাটি মাল্টার জলসীমায় থাকতে ইতালি, গ্রিস ও মাল্টা কর্তৃপক্ষের কাছে প্রথমবার জরুরি সতর্কতা সংকেত পাঠানো হয়েছিল।

জার্মান সংস্থা সি-ওয়াচ ইন্টারন্যাশনাল জানিয়েছে, ওই সময় নৌকাটির আশপাশে দুটি বাণিজ্যিক জাহাজ ছিল। কিন্তু অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার না করতে তাদের নির্দেশ দেওয়া হয়। শুধু একটি জাহাজকে জ্বালানি দিয়ে নৌকাটিকে সহায়তা করার অনুমতি দিয়েছিল মাল্টা।

মাল্টার সশস্ত্র বাহিনী স্থানীয় গণমাধ্যমের কাছে দাবি করেছে, নৌকার আরোহীদের উদ্ধারের জন্য তাদের কাছে কোনো অনুরোধ করা হয়নি। কিন্তু অ্যালার্ম ফোন জানিয়েছে, তারা বিপদগ্রস্ত অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারের অনুরোধ জানিয়ে মাল্টা কর্তৃপক্ষকে ২১ বার ইমেইল পাঠিয়েছে। তারা ফোনেও অনুরোধ জানিয়েছিল, কিন্তু কল কেটে দেওয়া হয়েছে।

মঙ্গলবার ইতালির কোস্ট গার্ড বলেছে, তাদের উদ্ধার অভিযান চলছে। ৮০০ অভিবাসনপ্রত্যাশী বহনকারী দ্বিতীয় নৌকাটি অতিরিক্ত যাত্রীবোঝাই বলেও জানিয়েছে তারা। তবে নৌকাটি কোথা থেকে যাত্রা শুরু করেছিল, তা নিশ্চিত নয়।

প্রতি বছর যুদ্ধ, নির্যাতন ও দারিদ্র্য থেকে বাঁচতে এবং আরও ভালো অর্থনৈতিক সম্ভাবনার সন্ধানে ঝুঁকিপূর্ণ সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী। এদের মধ্যে অনেকেই ছোট ছোট নৌকায় মাঝসমুদ্রে আটকা পড়েন। এসব অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা নিয়ে এ অঞ্চলের ইউরোপীয় দেশগুলোর মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব দেখা দেয়।

আরও পড়ুন: শুক্রবার থেকে চলবে ঈদ স্পেশাল বাস

জাতিসংঘের শরণার্থী সংস্থার সবশেষ পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছেন ১ লাখ ৫ হাজার ১৩১ জন অভিবাসনপ্রত্যাশী। সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টায় প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন আরও ১ হাজার ৩৬৮ জন।

গত মার্চ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ২৮ অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারান।

চলতি বছরে এ পর্যন্ত ২৭ হাজার ৮৭৫ জন এই বিপজ্জনক সমুদ্রযাত্রা করেছেন। এদের বেশিরভাগই আইভরি কোস্ট, গিনি, বাংলাদেশ, তিউনিসিয়া ও পাকিস্তানের নাগরিক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা