প্রবাস

দুবাইয়ে মাহাবুব গ্রুপের ইফতার মাহফিল

মাদ্রাজী মুন্না, দুবাই: সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ের জাবেল আলীতে (ইনভেস্টমেন্ট পার্ক-২) মাহাবুব গ্রুপের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ছুটির প্রজ্ঞাপন জারি

গত রোববার (৯ এপ্রিল) দুবাইয়ে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবারও মাহাবুব গ্রুপের প্রায় তিন শতাধিক প্রবাসী বাংলাদেশি শ্রমিক ওই ইফতার মাহফিলে যোগ দেন।

অনুষ্ঠানে মাহাবুব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহাবুব আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান আলোচক মনির হোসেন, কোম্পানির অপারেশন ম্যানেজার ফেরদৌস আলম, সুপার ভাইজার মাসুদ রানা, শাহ আলম, মমিনুল, ওসমান ও নুর আলম নুরুসহ কর্মকর্তা ও কর্মচারীরা।

এ সময় পবিত্র রমজানের তাৎপর্য ও ফজিলত তুলে ধরেন গ্রুপের কর্মকর্তারা।

তারা বলেন, মাহাবুব গ্রুপ সংযুক্ত আরব আমিরাতের আজমান ও দুবাইয়ে এক যুগের বেশি সময় বেশ সুনামের সাথে ব্যবসা পরিচালক করে আসছে।

সম্প্রীতির বন্ধন জোরদার করবার লক্ষ্যে গ্রুপের কর্মচারীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন কোম্পানিটি। এদিকে কোম্পানির প্রশংসা করে বক্তারা বলেন, মাহবুব গ্রুপের পাঁচ শতাধিক কর্মচারীকে নিয়মিত বেতন-ভাতা পরিশোধ এবং বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থা করেছেন কতৃপক্ষ।

বর্তমানে দুবাই সরকার ঘোষিত সকল শ্রমিককে বাধ্যতামূলক ইন্স্যুরেন্সের আওতায় আনার কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন।

পরে বিশেষ মোনাজাত এর মধ্য দিয়ে কোম্পানির সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

বিএনপি-এনসিপির কর্মসূচিতে হবিগঞ্জে ১৪৪ ধার

বিএনপি, ছাত্রদল, যুবদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি ক...

শাকিবের সঙ্গে পর্দার রোমান্সে সাবিলার স্বস্তি

অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দায়ও নিজের অবস্থা...

দাবি পূরণের আশ্বাস, স্থগিত অ্যাম্বুলেন্স ধর্মঘট

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্...

গ্যাস সংকটে ভোগান্তি, বন্ধ সিএনজি স্টেশন-চুলায় নেই পর্যাপ্ত জ্বালানি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গ্যাস সংকটের কারণে জনজীবনে নেমে এসেছে বড় ধরনের ভোগ...

গাজায় ইসরাইলি বিমান হামলা

গাজা উপত্যকায় আবারো নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় এক ফিলিস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা