প্রতীকী ছবি
প্রবাস

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে মো. সোহাগ (৩৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।

আরও পড়ুন : আমাদের দক্ষ কর্মী পাঠাতে হবে

শনিবার (১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টায় জোহানেসবার্গের ব্রি স্ট্রিটের ‘নোয়াখালী সুপার মার্কেটে’ এ ঘটনা ঘটে।

নিহত মো. সোহাগ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত আলতাফ হোসেন বলেন, রাত ৮টার দিকে নোয়াখালী সুপার মার্কেটে ৬ জন ডাকাত হানা দেয়। এ সময় দোকানে থাকা সকল প্রবাসীকে জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় দোকানে কর্মরত সিকিউরিটি এক ডাকাতকে আটকের চেষ্টা করে। সে সময় অপর ৫ ডাকাত এলোপাতাড়ি গুলি করলে সোহাগের মাথায় গুলিবিদ্ধ হন। এতে সোহাগ ঘটনাস্থলে প্রাণ হারায়। নিহত সোহাগের মরদেহ হিলব্রু ক্লিনিকে রাখা হয়েছে।

আরও পড়ুন : গ্রেফতার ইস্যুতে আইজিপি, ওয়েট অ্যান্ড সি

নাটেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন খোকন বলেন, ভাগ্য পরিবর্তনের জন্য গিয়ে সোহাগ আজ কফিনে বন্দী। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার মরদেহ আনতে সরকারের সহযোগিতা চেয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা