গোলাম সাঈদ রিঙ্কু
প্রবাস

৩৮ ঘণ্টা পর রিঙ্কুকে জীবিত উদ্ধার

সান নিউজ ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ৩৮ ঘণ্টা পর নিখোঁজ বাংলাদেশি গোলাম সাঈদ রিঙ্কুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ইতালিতে অভিবাসী গ্রেফতারে অভিযান

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘উদ্ধারকারী দলকে দুপুরের দিকে আমরা গোলাম সাঈদ রিঙ্কুর আটকে পড়ার কথা জানাই। উদ্ধারকারী দল দুপুরেই অভিযান শুরু করে। সন্ধ্যা নাগাদ তাকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’

আরও পড়ুন: প্রবাসীদের বৈধকরণ প্রক্রিয়া শুরু

এর আগে সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্ক থেকে বাংলাদেশের উপরাষ্ট্রদূত শাহনাজ গাজী জানিয়েছিলেন, ‘সিরিয়া সীমান্তে কাহারা মানমারাস নামে একটি অঞ্চলে দুজন প্রবাসী বাংলাদেশি একটি ভবনে ছিলেন। ভূমিকম্পে ভবনটি ধসে পড়লে রিঙ্কু নামের একজন নিখোঁজ হন। তার সহযোগী কোনোমতে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।’

পরে বাংলাদেশ দূতাবাস বেরিয়ে আসা ব্যক্তির সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। তবে মোবাইল ফোনের চার্জ ফুরিয়ে যাওয়ায় কথা বলতে পারছেন না তিনি।

শাহনাজ আরও জানান, ‘গাজী আস্তেব নামে আরেকটি ভূমিকম্প অঞ্চল থেকে ৩০/৩৫ জন বাংলাদেশিকে উদ্ধার করে একটি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।’

আরও পড়ুন: নিহতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে

উল্লেখ্য, সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপ শহরে ভূমিকম্পটি আঘাত হানে। এই ভূমিকম্পের পর আরও অন্তত ৭৭টি আফটারশক অনুভূত হয়, এর মধ্যে তিনটির মাত্রা ছিল ৬-এর বেশি। আর একটির মাত্রা ছিল ৭.৫।

এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার শেষ খবর পর্যন্ত দুই দেশে মৃতের সংখ্যা ৫০২১ জন। সংখ্যাটি ১০ হাজার ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সান নিউজ/এনজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা