কাতারে ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত
প্রবাস
সড়ক দুর্ঘটনা

কাতারে ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

সান নিউজ ডেস্ক : কাতারের দোহায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : বুলবুল ছুরিকাঘাতে নিহত

স্থানীয় সময় শনিবার (২৬ মার্চ) রাতে প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত হন। বাকি দুইজনের হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।

জানা যায়, শনিবার রাতে চার শিক্ষার্থী ঘুরতে বের হলে হাইওয়ে রোডে গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। ইমার্জেন্সি লাইট জালিয়ে নষ্ট চাকা পরিবর্তন করার সময় দ্রুত গতির একটি প্রাইভেটকার এসে ৩ জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। বাকি দুজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা মারা যান।

নিহত শিক্ষার্থীরা হলেন- সিলেটের ইকবাল আহমেদের ছেলে আহমেদ সাফওয়ান (২১), চট্টগ্রামের নুরুল ইসলামের ছেলে ইসরান বিন ইসলাম (২২) ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক জয় (২১)।

আরও পড়ুন : রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন বার্তা

কাতারে নিহত শিক্ষার্থীরা সেখানে তাদের পরিবারের সঙ্গে বসবাস করতেন। একজন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। বাকিরা ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একই বছর উচ্চ মাধ্যমিক পাস করেন।

আরও পড়ুন : শুটার গ্রেফতার

স্থানীয় দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে নিহতদের মরদেহ। বাংলাদেশ কমিউনিটিতে তাদের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের দূত সার্জিও গর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

১৮ই শ্রাবণে যেসব জেলায় বজ্রবৃষ্টি

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা