প্রবাস
বাংলাদেশি মালিকানাধীন 

কাতারে ফ্রেশ এস. হাইপার মার্কেটের উদ্বোধন

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি: কাতারের রাজধানী দোহায় প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত ফিরোজ আবদুল আজিজ এলাকায় বাংলাদেশি মালিকানাধীন মাহরুশা গ্রুপের নবম শাখা ‘ফ্রেশ এস. হাইপার মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: নিত্যপণ্যের আমদানি শুল্ক কমানোর নির্দেশ

সোমবার (১৪ মার্চ) সকাল ১০টায় কোম্পানির স্পন্সর ইব্রাহিম আল সাহাবীকে সাথে নিয়ে ফিতা ও কেট কেটে মার্কেটের উদ্বোধন করেন উদ্যোক্তা ও সত্ত্বাধিকারী মুজিবুর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল হক, কোম্পানির ব্যবস্থাপক মোহাম্মদ কাউসার, ব্রাঞ্চ ইনচার্জ মোহাম্মদ ইকরাম, আবদুস সালাম, সুমন আহমদ, মোহাম্মদ নাজিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, সাংবাদিক ইউসুফ পাটোয়ারী লিংক, অমিন বেপারী ও সজিব প্রমুখ।

কোম্পানির উদ্যোক্তা মুজিবুর রহমান জানান, তাদের ৯টি শাখার মাধ্যমে বিপুল সংখ্যক বাংলাদেশির কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করার কারণে স্বল্পমূল্যে দ্রুততম সময়ের মধ্যে ফ্রেস শাক-সবজি, মাছ, ফল, ভোগ্যপণ্য ক্রেতাদের সেবায় পৌঁছে দিতে সক্ষম মাহরুশা গ্রুপ। তিনি প্রবাসী বাংলাদেশিদের মাহরুশা গ্রুপের প্রত্যেকটি মার্কেট পরিদর্শন করার আহবান জানান।

আরও পড়ুন: আমি আদালতের কাছে কৃতজ্ঞ

প্রবাসী এ উদ্যোক্তাকে কমিউনিটির পক্ষ থেকে অভিনন্দন জানান কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি এ.কে.এম. অমিনুল হক। পরে দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা