চার শতাধিক বাংলাদেশি সীমান্ত পার হয়ে পাশের দেশে আশ্রয়  নিয়েছেন (ছবি: সংগৃহীত)
প্রবাস

ইউক্রেন ছেড়েছেন চার শতাধিক বাংলাদেশি

প্রবাস প্রতিবেদক: রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে ইউক্রেনে থাকা প্রায় দেড় হাজার বাংলাদেশির মধ্যে চার শতাধিক সীমান্ত পার হয়ে পাশের দেশে আশ্রয় নিয়েছেন। তারা পোল্যান্ড, হাঙ্গেরি এবং রোমানিয়ায় আশ্রয় নেন।

রোববার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রবিবার পর্যন্ত প্রায় চারশ বাংলাদেশি পোল্যান্ডে ঢুকতে পেরেছেন। তাদের মধ্যে ৪৬ জন ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে সাময়িক আশ্রয়কেন্দ্রে আছেন। বাকিরা স্বেচ্ছায় ও নিজস্ব ব্যবস্থাপনায় ওই দেশে এখনো অবস্থান করছেন। তাদের দূতাবাসের ব্যবস্থাপনায় থাকার কথা বলা হয়।

এদিকে রেডক্রসের মাধ্যমে ইউক্রেন থেকে আরও ২৮ বাংলাদেশিকে উদ্ধার এবং স্থানান্তরের কাজ করছে দূতাবাস।

এতে আরও বলা হয়, ইউক্রেনের জেল কিংবা অন্যত্র আটক বাংলাদেশিদের ‍উদ্ধারের আইওএমের সঙ্গেও কাজ করছে দূতাবাস।

অপরদিকে এক জরুরি বার্তায় ইউক্রেন থেকে আসা ও বর্তমানে পোলান্ডে অবস্থান করা সব বাংলাদেশির নাম, পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর ও পূর্ণ ঠিকানাসহ দূতাবাসে পাঠানোর আহ্বান জানিয়েছে ওয়ারশতে বাংলাদেশ দূতাবাস।

আরও পড়ুন: জুনে এসএসসি ও আগস্টে এইচএসসি

দূতাবাসের কর্মকর্তা তৌহিদ ইমামের নম্বরে (+49 1577 8676376) হোয়াটস অ্যাপে ও [email protected] ইমেইলে তথ্যগুলো পাঠানোর কথা বলা হয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা