ছবি- সংগৃহীত
প্রবাস

৭ বাংলাদেশির মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন

সান নিউজ ডেস্ক: লিবিয়া থেকে ভূমধ্যসাগরীয় দ্বীপ ইতালির ল্যাম্পেদুসা যাওয়ার পথে প্রাণ হারানো সাত বাংলাদেশির মরদেহ দেশে দেশে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ভূমধ্যসাগরে প্রাণ হারানো সাত বাংলাদেশি হলেন- ১. ইমরান হোসেন, গ্রাম পশ্চিম পিয়ারপুর, উপজেলা মাদারীপুর সদর, জেলা মাদারীপুর; ২. জয় তালুকদার ওরফে রতন, গ্রাম পিয়ারপুর, উপজেলা মাদারীপুর সদর, জেলা মাদারীপুর; ৩. সাফায়েত, গ্রাম ঘটকচর, উপজেলা মাদারীপুর সদর, জেলা মাদারীপুর; ৪. জহিরুল, গ্রাম মোস্তফাপুর, উপজেলা মাদারীপুর সদর, জেলা মাদারীপুর; ৫. বাপ্পী, উপজেলা মাদারীপুর সদর, জেলা মাদারীপুর; ৬. সাজ্জাদ, গ্রাম মামুদপুর, উপজেলা জামালগঞ্জ, জেলা সুনামগঞ্জ; ৭. সাইফুল, উপজেলা ভৈরব, জেলা কিশোরগঞ্জ।

গত ২৫ জানুয়ারি অতিরিক্ত ঠান্ডায় না ফেরার দেশে চলে যান সাত বাংলাদেশি। তাদের মরদেহ দেশে পাঠাতে অনেক দিন ধরে কাজ করে যাচ্ছে রোম বাংলাদেশ দূতাবাস। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ প্রক্রিয়া শেষ করে মরদেহ দেশে পাঠাতে এখন আর কোনো সমস্যা নেই। তবে, ইতালির যে বিমানবন্দর থেকে মরদেহগুলো দেশে পাঠানো হবে সেখানে ফ্লাইটের সীমাবদ্ধতা রয়েছে। ফলে কয়েক দিন দেরি হতে পারে।

এ বিয়ষে জানতে যোগাযোগ কথা হয় রোমে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম কল্যাণ) মো. এরফানুল হক জানান, দেশে সাত বাংলাদেশির মরদেহ পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিমান টিকিট পেলেই মরদেহ দেশে পাঠানো শুরু হবে। তবে, কাতানিয়া হতে সপ্তাহে একটিমাত্র বিমানে সর্বোচ্চ দু'টি মরদেহ পরিবহন করা সম্ভব। এর ফলে এতে দীর্ঘ সময় লাগবে তাই রোম হয়ে পাঠানোর প্রচেষ্টা চলছে।

আরও পড়ুন: ইসরায়েলি ধর্মযাজক আশ্রয় নিলেন তুরস্কের মসজিদে

এ ব্যাপারে নামপ্রকাশে অনিচ্ছুক ইতালি প্রবাসি কয়েকজন বাংলাদেশি মনে করেন যেহেতু এ পথটি খুবই ভয়ংকর জীবনের স্বার্থে এ রাস্তাকে পরিহার করা উচিত। তবে, অনেকেই জীবনের স্বচ্ছতা এবং পরিবারের সুখের আশায় অনিশ্চিত এ পথে এসে অকালে প্রাণ হারান।

২৫ জানুয়ারি লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে যাওয়ার পথে অতিরিক্ত ঠান্ডায় সাত বাংলাদেশি মৃত্যুবরণ করেন। মারা যাওয়া এসব বাংলাদেশির পরিচয় তাৎক্ষণিক ইতালি কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা