প্রবাস

যুক্তরাষ্ট্রে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর ম্যানহাটনে ফুড ডেলিভারি করতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন সালাহ উদ্দিন বাবলু নামের এক প্রবাসী বাংলাদেশি।

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে ম্যানহাটনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত বাবলুর গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ২ নং নদনা ইউনিয়নের হাটগাঁও এলাকায়। জীবিকার তাগিদে ৪ বছর আগে যুক্তরাষ্ট্রে আসেন তিনি এবং দীর্ঘদিন ধরে নিউইয়র্কে নগরীর ব্রুকলিনে বসবাস করে আসছিলেন।

সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর (শুক্রবার) রাতে নিউইয়র্ক নগরীর ব্যস্ততম এলাকা ম্যানহাটন ডাউনটাউনের ক্রিস্টি ও ইস্ট হাউস্টনের কর্নারে অবস্থিত রুজভেল্ট পার্কের কাছে ছিনতাইয়ের কবলে পড়েন এই বাংলাদেশি। পরে প্রশাসনের সহায়তায় নিয়ে যাওয়া হয় ম্যানহাটনের বেলভিউ হাসপাতালের জরুরি বিভাগে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে লাইফ সাপোর্টে স্থানান্তর করেন। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার দুপুর ২টায় মারা যান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা