প্রবাস

সব জায়গায় নতুনত্বের স্বাক্ষর রেখেছেন কামাল

কূটনৈতিক প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বহুমূখী প্রতিভার অধিকারী বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন যুব সমাজের নিকট একজন ‘রোল মডেল’। অনন্য ব্যক্তিত্বের অধিকারী শেখ কামাল তাঁর ২৬ বছরের জীবনে যেখানে পদচারণা করেছেন, সেখানেই নতুনত্বের স্বাক্ষর রেখেছেন। আগামী প্রজন্মও শেখ কামালের জীবন ও কর্ম হতে অনুপ্রাণিত হবে বলে আশা প্রকাশ করেছেন ব্রাসেলসে দায়িত্বরত রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী ভার্চুয়ালি পালন করা হয়।

শেখ কামালের জীবন ও কর্মের ওপর আলোচনা অনুষ্ঠানের মূল বক্তা সংযুক্ত ছিলেন আরব আমিরাতের আবুধাবিস্থ যায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং শেখ কামালের সহপাঠী ও বন্ধু ড. হাবিব উল হক খন্দকার। তিনি স্মৃতিচারণ করে বলেন, কামাল ছিলেন অসংখ্য গুণের অধিকারী একজন মেধাবী ও সৃজনশীল ক্রীড়া সংগঠক এবং সংস্কৃতিমনা ব্যক্তিত্ব। তিনি বলেন যে, শেখ কামালের জীবন দর্শন নতুন প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শেখ কামালের জীবনীভিত্তিক তথ্যচিত্র ‘‘শেখ কামাল: এক কিংবদন্তির কথা’’ প্রদর্শন করা হয়। এর আগে রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্ দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশ কম্যুনিটির সদস্যবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করে বলেন, নিরহংকারী ও সুন্দর মনের মানুষ শেখ কামাল পিতার গুণে গুণান্বিত ও অত্যন্ত বন্ধুবৎসল ছিলেন।

কোভিড-১৯ সংক্রান্ত স্থানীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল- এর ৭২তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানটি ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজন করা হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা