প্রবাস

বার্লিন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন

প্রবাস ডেস্ক : বার্লিনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) জার্মানিতে বাংলাদেশ কমিউনিটি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দূতাবাসের দ্বিতীয় সচিব খালিদ হাসান অনুষ্ঠানের সঞ্চালনা করেন ও অতিথিদের অনুষ্ঠানে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও কর্মের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে মূল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে জার্মানিতে বসবাসরত কমিউনিটি সদস্যসহ দূতাবাসের মিনিস্টার এম. মুর্শীদুল হক খান ও কমার্শিয়াল কাউন্সেলর মো. সাইফুল ইসলাম শেখ কামালের জীবন ও কর্মের ওপর বক্তব্য উপস্থাপন করেন।

সর্বশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি মুক্তিযুদ্ধকালীন প্রেক্ষাপটে শেখ কামালের ভূমিকা ও ক্রীড়া, সংগীত, নাটক এবং সংস্কৃতির অন্যান্য অঙ্গনে তার অনন্য অবদানের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে জাতির পিতা ও তার পরিবারের সকল শহীদ সদস্য, জাতীয় নেতা, মুক্তিযুদ্ধের সব শহীদ ও নির্যাতিত মা-বোন এবং বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা