প্রবাস

সাংস্কৃতিক জগতের মহান যুবনেতা কামাল

কূটনৈতিক প্রতিবেদক: তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত মসয়ুদ মান্নান, এনডিসি বলেছেন, শেখ কামাল ছিলেন একজন চৌকস ক্রীড়াবিদ, সংগঠক, সংগীত, নাটকসহ সব ধরণের সাংস্কৃতিক জগতে স্বাচ্ছন্দে বিচরণকারী একজন মহান যুবনেতা।

বৃহস্পতিবার (৫ আগস্ট) তুরস্কের আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাসে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কোভিড-১৯ বিবেচনায় জন্মবার্ষিকী অনুষ্ঠানটি জুম এ্যাপসের মাধ্যমে ভার্চুয়ালি উদ্যাপন করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস আঙ্কারা।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অভ্যুদয় ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শেখ কামালের গৌরবময় ভ‚মিকা রয়েছে।

আলোচনা অনুষ্ঠানে প্রাক্তন সংসদ সদস্য আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি হারুনুর রশিদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মিজানুর রহমান এবং দূতাবাসের মিনিস্টার ও মিশন উপ-প্রধান মো. রইস হাসান সরোয়ার শেখ কামালের গৌরবময় কর্মময় জীবন ও বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে তাঁর অংশগ্রহণের বিষয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে শেখ কামালের জীবনকে কেন্দ্র করে নির্মিত দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার এবং ১৯৭১ এ স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা