প্রবাস

প্রবাসীদের পাসপোর্ট পেতে চরম ভোগান্তি

প্রবাস ডেস্ক : সিঙ্গাপুরে পাসপোর্ট পেতে চরম ভোগান্তিতে পড়ছেন প্রবাসী বাংলাদেশিরা। দিন দিন ভোগান্তির মাত্রা বৃদ্ধি পাচ্ছে। প্রবাসীদের অভিযোগ, আবেদনের পর দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না পাসপোর্ট।

এদিকে করোনা মহামারির কারণে কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য প্রবাসী। অন্যদিকে সময়মত পাসপোর্ট না পাওয়ায় ভিসা নবায়ন করতে দেখা দিচ্ছে জটিলতা। পাসপোর্ট জটিলতা নিরসন না হলে অনেকেই হারাবে ভিসা নবায়নের সুযোগ। সময়মত পাসপোর্ট জটিলতা সমাধান না হলে অন্তত ১০ হাজার বাংলাদেশি প্রবাসী বিপাকে পড়বেন।

জানা গেছে, বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ থাকায় কোনো সময় ও তারিখ বুকিং ছাড়াই সরাসরি পাসপোর্ট রি-ইস্যুর আবেদন গ্রহণ করা হচ্ছে। সংশ্লিষ্ট পাসপোর্ট সেবা গ্রহীতাদের (সকাল ৯.৩০- দুপুর ১২.৩০ এর মধ্যে) অফিসে এসে আবেদন দাখিল করতে অনুরোধ করেছে হাইকমিশন।

এক বিবৃতিতে বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুর জানায়, পাসপোর্ট রি-ইস্যুর আবেদনকারীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, যারা ০৮/০৬/২০২১ তারিখের পর থেকে পাসপোর্ট রি-ইস্যুর আবেদন করেছেন বাংলাদেশে টেকনিক্যাল সমস্যা থাকার কারণে তাদের পাসপোর্ট এখনো আসেনি। তাই উক্ত সময়ের পরে যারা আবেদন করেছেন তাদের পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ করা হলো।

পাসপোর্ট পাওয়ার আগে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আমরা সিঙ্গাপুর জনশক্তি মন্ত্রণালয়কে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য অনুরোধপত্র দিতে পারি। কারো ভিসার মেয়াদ বৃদ্ধির প্রয়োজন হলে অফিসে যোগাযোগ করতে বলা হয়।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা