ছবি: সংগৃহীত
রাজনীতি

বোয়ালমারীতে মনোনয়ন প্রার্থীর নেতৃত্বে শোভাযাত্রা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে বিশাল শোভাযাত্রার নেতৃত্ব দিলেন ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি, সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে অর্ধশত কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে বোয়ালমারী পৌর বাজারে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি বোয়ালমারীর প্রাণকেন্দ্র চৌরাস্তা বঙ্গবন্ধু স্মৃতিস্তভ থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের চৌরাস্তায় এসে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আরিফুর রহমান দোলন বলেন, এ নির্বাচনের মাধ্যমে আগামীতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন দেশের জনগণের ভোটে।

আরও পড়ুন: শহর পরিচ্ছন্নতায় শিক্ষার্থীদের অভিযান

আপনারা জানেন, আমি গত ১৫ বছর ধরে মানুষের কাছে, মানুষের পাশে থেকে ফরিদপুর-১ আসনে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী এই ৩ উপজেলার জনপদের পথে-প্রান্তরে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যানারে সাধারণ মানুষের জন্য কাজ করছি।

সেই কাজ আরও বেশি করে করা যাবে, যদি জাতীয় সংসদে একজন এমপি হিসেবে যাওয়া যায়।

কৃষকলীগ নেতা দোলন বলেন, আজ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য মনোনয়ন ফরম বিতরণের কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মনোনয়ন ফরম সংগ্রহ করে এ ফরম বিতরণের উদ্বোধন করেছেন।

আরও পড়ুন: বিএনপি নেতারা স্বীকারোক্তি দেননি

আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন। তিনি যেন বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারেন।

তিনি আরও বলেন, আমি একটি কথা আপনাদের কাছে জানতে চাই, আপনারা যদি রাজি ও খুশি থেকে আমাকে আদেশ করেন, নির্দেশ দেন, তাহলে আমি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম গ্রহণ করব।

এ সময় উপস্থিত হাজারো নেতাকর্মী দু’হাত উচু করে ‘দোলন ভাইকে এমপি চাই’ স্লোগানে মুখরিত করে স্বতঃফূর্ত সমর্থন জানান।

পথসভায় উপস্থিত ছিলেন- জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মৃধা, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য শেখ শওকত আহমেদ, জেলা পরিষদ সদস্য আহসান হাবিব (হাসান সিকদার) আলফাডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের আহবায়ক শেখ দেলোয়ার হোসেন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম রানা, বোয়ালমারী উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা কৃষক লীগের সদস্য মো. মুরাদ সিকদার, আলফাডঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কামরুজ্জামান কদর, মকিবুল হাসান মক্কা, টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, কৃষক লীগ নেতা মো. শাহিন, মো. রইচ উদ্দিন, ছাত্রলীগ নেতা শামীম মৃধা প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা