জাতীয় শোক দিবসের আলোচনা সভা
রাজনীতি

জাতীয় শোক দিবসের আলোচনা সভা, দোয়া মাহফিল ও মাস্ক-খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও মাস্ক-খাদ্য বিতরণ করেছে ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগ।

শুক্রবার (২৮ আগস্ট) বিকালে স্থানীয় বাজারে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট শিল্পপতি শামীম হক।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. শামসুল হক ভোলা মাস্টার, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী। বক্তব্য দেন ফরিদপুর মটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মো. নাসির, ইউপি সদস্য তোফাজ্জেল হোসেন সম্রাট, সাবেক ছাত্রলীগ নেতা স্বপন মোল্যা, রফিকুল ইসলাম, জামাল হোসেন প্রমুখ।

আলোচনা সভা েও দোয়া মাহফিল শেষে স্থানীয় গ্রামবাসীর মাঝে মাস্ক ও খাদ্য বিতরণ করা হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা