মাঠে নামার প্রস্তুতি বিএনপির
রাজনীতি

মাঠে নামার প্রস্তুতি বিএনপির

নিজস্ব প্রতিবেদক:

করোনা প্রাদুর্ভাবের মধ্যেও থেমে নেই চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির কার্যক্রম। স্টিমইয়ার্ড, জুমসহ নানা মাধ্যম ব্যবহার করে চলছে ভার্চুয়াল মিটিং ও বৈঠক। পাশাপাশি ত্রাণ ও করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ, টেলিমেডিসিনসহ মানবিক কর্মসূচিতেও সক্রিয় রয়েছে চট্টগ্রাম বিএনপির তিন ইউনিট। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখেও দীর্ঘদিন পর ফের মাঠ পর্যায়ের কর্মসূচি পালনেরও চিন্তাভাবনা করছে দলটি।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, ‘করোনাকালে স্বাভাবিক সাংগঠনিক কাজ বন্ধ থাকলেও ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং নানা নির্দেশনা দেওয়া হচ্ছে। মহানগর বিএনপি ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ ও করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ করা হচ্ছে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে। পাশাপাশি টেলিমেডিসিনেরও ব্যবস্থা করা হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখেও নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ‘এখন স্বাভাবিক সময়ের মতো কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে কিছু কিছু ঘরোয়া বৈঠক করা হচ্ছে নেতাদের সঙ্গে। এ ছাড়া ভার্চুয়াল মিটিং করে তৃণমূলের কর্মীদের সঙ্গে যোগাযোগ ও নানা নির্দেশনা দেওয়া হচ্ছে।’ উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও চাকসু ভিপি নাজিম উদ্দিন বলেন, ‘করোনাকালের শুরু থেকে উত্তর জেলা বিএনপির উদ্যোগে ত্রাণসামগ্রী ও সুরক্ষাসামগ্রী বিতরণ করা হচ্ছে।

স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকলেও ভার্চুয়াল মাধ্যমে চলমান রয়েছে মিটিং ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ। তাদের দেওয়া হচ্ছে নানা নির্দেশনা।’

করোনাভাইরাস প্রাদুর্ভাবে চট্টগ্রাম মহানগর, উত্তর এবং দক্ষিণ জেলা বিএনপির স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। নেই স্বাভাবিক সময়ের মতো নানা ইস্যুতে দলীয় কর্মসূচি কিংবা মিছিল-মিটিং। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে চলানো হচ্ছে সীমিত পরিসরে দলীয় কিছু কর্মসূচি। জাতীয় ও দলীয় নানা দিবস উপলক্ষে শহীদ মিনার এবং বিপ্লবী উদ্যানে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হচ্ছে নিয়মিত।

গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে ঘরোয়া বৈঠকের পাশাপাশি ভার্চুয়াল মিটিং করে তৃণমূলের নেতা-কর্মীদের নানা নির্দেশনা দেওয়া হচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশ্যে মিটিং ও নানা কর্মসূচিও হাতে নিচ্ছে মহানগর উত্তর এবং দক্ষিণ জেলা বিএনপি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা