রাজনীতি

নির্বাচন বাতিল চাইলেন বিএনপির প্রার্থী, দেননি ভোটও

নিজস্ব প্রতিবেদক:

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ-নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঈশ্বরদী উপজেলার শাহাপুর গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান।

উপ-নির্বাচনের ভোট চলাকালে সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান হাবিব অভিযোগ করেন, প্রধান নির্বাচন কমিশনার পাবনায় সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেও তা করা হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে কখনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়।

তিনি জানান, নির্বাচনে অনিয়মের প্রতিবাদে তিনি নিজে প্রার্থী হয়েও ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন। তার নেতাকর্মীরাও কেন্দ্রে ভোট দিতে যাননি।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা হাবিব এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা নিয়ে গঠিত পাবনা-৪ সংসদীয় আসন। চলতি মেয়াদসহ গত ৫টি মেয়াদে শামসুর রহমান শরীফ ডিলু এমপি নির্বাচিত হয়েছিলেন। গত ২ এপ্রিল তিনি মারা যাওয়ায় এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এ উপ-নির্বাচনে মুক্তিযোদ্ধা ও ঈশ্বরদী উপজেলার তিনবারের নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস (নৌকা), বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব (ধানের শীষ) এবং জাতীয় পার্টির রেজাউল করিম (লাঙল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সান নিউজ/বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা