মানববন্ধন আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকাবাসী
রাজনীতি

আওয়ামী লীগ নেতাকে হত্যা মামলার আসামি করার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি উথলী গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনকে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন দলের নেতাকর্মী ও এলাকাবাসী। জাহাঙ্গীরকে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের সোনানগর গ্রামের সংঘর্ষে হায়াত আলী নিহত হওয়ার মামলায় আসামি করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় বোয়ালমারী উপজেলা পরিষদের সামনে ষ্টেশন রোডে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাদী হুমায়ন কবির বাবু, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর শেখ, ওয়ার্ড যুবলীগ সভাপতি হেলাল মোল্যা, ইউপি সদস্য আদু মোল্যা প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিহিংসাবশতঃ জাহাঙ্গীর হোসেনকে ষড়যন্ত্রমূলকভাবে হায়াত আলী হত্যা মামলায় আসামি করেছেন। ক্ষোভ প্রকাশ করে তারা জাহাঙ্গীরকে হত্যা মামলা থেকে অব্যাহতি দিতে স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানান।

গত ০৮ সেপ্টেম্বর সংঘর্ষে আহত হায়াত আলী ওইদিনই রাতে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা