ছবি : সংগৃহিত
ঐতিহ্য ও কৃষ্টি

শেষ হলো জলকেলি উৎসব

এম.এ আজিজ রাসেল : জীর্ণতা মাড়িয়ে এবার সামনে এগিয়ে যাওয়ার পালা। নতুন আশায় হবে পথচলা। এমন প্রত্যাশায় পর্যটন নগরী কক্সবাজারে শেষ হলো তিন দিনব্যাপী জলকেলি উৎসব।

আরও পড়ুন : আলবার্ট আইনস্টাইন’র প্রয়াণ

উৎসবের সমাপনীতে জল ছিটিয়ে পুরনো সবকিছু ধুয়ে মুছে নতুনকে আহবান জানানো হয়। এসময় ছোট শিশু থেকে শুরু করে প্রবীণরাও নেচে-গেয়ে মহা আনন্দে মেতে উঠে।

বুধবার (১৯ এপ্রিল) শহরের বিভিন্ন জলকেলির প্যান্ডেল পরিদর্শন করেছেন কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত নৌকার মাঝি মাহবুবুর রহমান চৌধুরী।

আরও পড়ুন : বর্ষবরণে মেতেছে রাখাইন সম্প্রদায়

তিনি টেকপাড়ার হাঙর পাড়া, আছিমং পেশকার পাড়ার সাংস্কৃতিক কেন্দ্র, বৌদ্ধ মন্দিরস্থ রাখাইন সাংস্কৃতিক সংগঠন, ক্যাংপাড়া, থংরো পাড়া, পূর্ব ও পশ্চিম মাছবাজার প্যান্ডেল ঘুরে ঘুরে রাখাইন সম্প্রদায়ের মানুষের সাথে কুশল বিনিময় করেন।

আয়োজকেরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় আসন্ন ১২ই জুন পৌর নির্বাচনে নৌকার জন্য ভোট চান মাহবুবুর রহমান চৌধুরী।

আরও পড়ুন : রাখাইনদের উৎসবের আনুষ্ঠানিকতা শুরু

এসময় বক্তব্য রাখেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যথিং অং, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংছেন হ্লা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল ও ৪ ওয়ার্ডের কাউন্সিলর যুবলীগ নেতা দিদারুল ইসলাম রুবেল।

পরিদর্শনকালে পৌর আওয়ামী লীগ নেতা আসিফুল মাওলা ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশসহ রাখাইন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা