ভারতীয় ক্রিকেটার এস. শ্রীশান্ত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

ক্রিকেটার এস. শ্রীশান্তের জন্মদিন

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ রোববার (৬ ফেব্রুয়ারি, ২০২২) ২৩মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ। ০৪ রজব ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

আরও পড়ুন: পাহাড়ে চিরুনি অভিযান

ঘটনাবলী:
১৯১৮- ত্রিশ বছর বয়স্ক ব্রিটিশ নারীরা ভোটাধিকার লাভ করে।
১৯৫৮- মিউনিখ বিমান দুর্ঘটনায় ৮ জন ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়সহ ২৩ জন যাত্রী নিহত হয়।
১৯৭২- বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কলকাতায় আসেন এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তদনীন্তন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী’র সঙ্গে একটি জনসভায় ভাষণ দেন।
১৯৯১- কলকাতায় অবস্থিত এশিয়ার প্রাচীনতম ফটো স্টুডিও বার্ন অ্যান্ড শেফার্ড ভষ্মীভূত হয়।

আরও পড়ুন: মরক্কোর কূপে শিশু রায়ান, ফিরল নিথর হয়ে

জন্মদিন
১৮৯১- ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী অমর বসু।
১৮৯৫- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব বসন্ত কুমার বিশ্বাস।
১৯৩২- ফরাসি চলচ্চিত্র সমালোচক, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও অভিনেতা ফ্রঁসোয়া ত্রুফো।
১৯৮৩- ভারতীয় ক্রিকেটার এস. শ্রীশান্ত। (জন্ম: ৬ ফেব্রুয়ারি, ১৯৮৩) কেরলর কোটমঙ্গলমে জন্মগ্রহণকারী সাবেক ভারতীয় ক্রিকেটার। ভারত ক্রিকেট দলে ডানহাতি ফাস্ট মিডিয়াম পেস বোলিং করতেন। পাশাপাশি ডানহাতে নিচের সারির ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

আরও পড়ুন: ‘ছোটদের’ বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

মৃত্যুবার্ষিকী
১৯৩৭- ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী সাতকড়ি বন্দ্যোপাধ্যায়।
১৯৪৬- বাঙালি বিজ্ঞানী স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। বিহারের মুঙ্গের জেলার অন্তর্গত জামালপুরে জন্ম তার। ব্রিটিশ ভারতের একজন খ্যাতনামা চিকিৎসক এবং বৈজ্ঞানিক ছিলেন। তিনি কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে গ্রিফিথ মেমোরিয়াল পুরস্কারে সম্মানিত করেছিল।

১৯৪৭- বাঙালি মুদ্রাতত্ত্ববিদ, প্রত্নলিপিবিশারদ ও ঢাকা জাদুঘরের প্রতিষ্ঠাতা নলিনীকান্ত ভট্টশালী।
১৯৬৪- ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিক রাজকুমারী বিবিজী অমৃত কাউর। ১৮৮৯ সালের ২ ফেব্রুয়ারি, উত্তর প্রদেশের লখনউতে (তখন যুক্ত প্রদেশ) জন্মগ্রহণ করেন তিনি। অমৃত কাউর ছিলেন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী। তিনি টানা দশ বছর কাজ করেছেন। একজন বিখ্যাত গান্ধিবাদী, মুক্তিযোদ্ধা এবং সামাজিক কর্মীও ছিলেন।
১৯৭৬- ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা