প্রতীকী ছবি
লাইফস্টাইল

গরমে ঠান্ডা থাকার কৌশল

লাইফস্টাইল ডেস্ক: গ্রীষ্মকালের গরম মানুষের জন্য অসহনীয় হয়ে উঠেছে। গরমে একটু অসচেতন হলেই হতে পারে নানা অসুখ-বিসুখ। পানিশূন্যতা, হিট স্ট্রোক—এগুলো গরমের খুব প্রচলিত সমস্যা। গরম থেকে রক্ষা পেতে অনেকেই অনেক টোটকা খোঁজেন। চলুন জেনে আসা যাক, গরম থেকে রক্ষা পাওয়ার উপায়।

আরও পড়ুন: রোজায় ডাবের পানি খাওয়ার উপকারিতা

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ ডাইজেস্ট জানিয়েছে গরমে সুস্থ থাকার সেরা ১০ উপায়ের কথা।

১) ভারী খাবার এড়িয়ে চলুন। ঠাণ্ডা খাবার খান, যেমন—সালাদ, ফল ইত্যাদি।

২) শরীর আর্দ্র রাখতে প্রচুর পরিমাণ পানি পান করুন।

৩) বিশ্রাম নিন। নিশ্চিত হোন পর্যাপ্ত পরিমাণ ঘুমাচ্ছেন। আর ক্লান্ত লাগলেই বিশ্রাম নিন।

৪) খুব গরমের সময় বেশি কায়িক পরিশ্রম করবেন না।

৫) ক্যাফেইন-জাতীয় খাবার এড়িয়ে চলুন, যেমন—চা, কফি। এ ছাড়া মদ্যপান পরিহার করুন।

৬) নিজের স্বাস্থ্যের পাশাপাশি পরিবারের শিশু, প্রবীণ লোকদেরও শরীরের দিকে নজর দিন।

৭) ঠাণ্ডা পানি দিয়ে দিনে দুবার গোসল করুন। এটি শরীর শীতল রাখতে সাহায্য করবে। তবে যাঁদের সর্দি-কাশির সমস্যা আছে, তাঁরা এ বিষয়ে সতর্ক হোন।

৮) হালকা রঙের পোশাক পরুন।

৯) খুব বেশি কাজ না থাকলে গরমের মধ্যে ঘরের বাইরে বের হবেন না।

১০) বাইরে বের হলে ছাতা, রোদচশমা, টুপি ব্যবহার করুন। ত্বকে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা