ফাইল ছবি
লাইফস্টাইল

ত্বকের স্বাস্থ্যে পাকা আম

লাইফস্টাইল ডেস্ক: পাকা আম শুধু খেতেই মধুর না, এর গন্ধও তেমনই মিষ্টি। এমন মানুষ কমই আছেন, যে আম খেতে পছন্দ করেন না। বিভিন্ন ভিটামিন এবং খনিজের গুণে ভরপুর আম শরীরের জন্য খুবই উপকারী।

আরও পড়ুন: মৃত্যুর দিকে ঠেলে দেয় যেসব রোগ

তবে ত্বক বিশেষজ্ঞরা বলছেন, আমে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট, বিটা-ক্যারোটিন ত্বকের স্বাস্থ্যের জন্যও সমান গুরুত্বপূর্ণ। তাই আম খাওয়ার পাশাপাশি ত্বকের যত্নেও ব্যবহার করা যেতে পারে।

চলুন জেনে নিই ত্বকের স্বাস্থ্যে আমের তেমন কিছু উপকারীতা-

ত্বকের আর্দ্রতা বজায় রাখে: আমে রয়েছে ভিটামিন এ এবং সি। ত্বকের স্বাস্থ্যের জন্য ভিটামিন এ এবং সি খুবই গুরুত্বপূর্ণ। যাদের ত্বক শুষ্ক, তারা মুখে আমের ক্বাথ মাখতে পারেন।

আরও পড়ুন: গরমে ফ্রিজের পানি নয়

তারুণ্য বজায় রাখে: অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর আম ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে। ফলে খুব সহজে মুখে বলিরেখা পড়তে পারে না।

চোখের তলার ফোলা ভাব কমায়: ভিটামিন কে-তে ভরপুর আম চোখের তলার ফোলা ভাব, কালি দূর করতে পারে সহজেই।

আরও পড়ুন: বিয়ের আগে ত্বকের যত্ন

ব্রণ কমায়: পাকা আম ত্বকে ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার প্রকোপ কমাতে পারে। শুধু তা-ই নয়, ব্রণ থেকে হওয়া সংক্রমণও কমাতে কাজ করে এই ফল।

ত্বকে জেল্লা ধরে রাখে: মুখের হারিয়ে যাওয়া জেল্লা ফেরাতে দোকান থেকে কেনা প্রসাধনী ছেড়ে ভরসা রাখুন আমে। ভিটামিন সি এবং এ-তে ভরপুর এই ফল ত্বকে দাগ-ছোপ দূর করে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা