ছবি: প্রতীকী
লাইফস্টাইল

ভালোবাসার মানুষকে বিয়ে করা উচিত!

সান নিউজ ডেস্ক: ভালোবাসার মানুষের সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন কমবেশি সবাই দেখেন। বর্তমানে লাভ ম্যারেজ বেড়েছে। তবে অনেকেরই ধারণা, প্রেমের বিয়ে টিকে কম আবার এমন বিয়েতে না সংসার সুখেরও হয় না! বোল্ডস্কাই’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: পূজার সাজ

তবে এমন ধারণা সম্পূর্ণই ভুল। কারণ সম্পর্ক বিষারদরা জানোচ্ছেন, যাকে আপনি ভালোবাসেন তাকে বিয়ে করার বেশ কিছু সুবিধা আছে। জেনে নিন ঠিক কী কী কারণে ভালোবাসার মানুষকে বিয়ে করা উচিত-

১. ভালবাসা ও বিশ্বাস বাড়ে: একটি সুখী ও সুস্থ দাম্পত্য জীবনের জন্য ভালবাসা ও বিশ্বাস থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঙ্গী আপনার প্রতি বিশ্বস্ত কি না তা প্রেমের সম্পর্কে থাকাকালীনই আপনি টের পাবেন। আর এমন বিশ্বস্ত ও ভালোবাসার মানুষকে বিয়ে করলে আপনি হয়তো ঠকবেন না।

২. বোঝাপোড়া ভালো হয়: একটি সম্পর্ক বা বিবাহ দীর্ঘস্থায়ী করতে একে অপরকে বোঝা জরুরি। না হলে সংসারে নানা সমস্যা দেখা দিতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে আপনার বোঝাপোড়া ভালো হলে তাকে বিয়ে করলে সংসারে অন্তত অশান্তি হবে না।

৩. মানিয়ে নেওয়া সহজ হয়: অপরিচিত কারও সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ না হয়ে পছন্দের বা ভালোবাসার মানুষের সঙ্গে সংসার গড়ুন। তাহলে সংসারে মানিয়ে নেওয়া সহজ হবে। কারণ সবারই ভিন্ন মত ও বৈশিষ্ট্য আছে।

সঙ্গীর সঙ্গে যদি আপনার মতের অমিল হয় কিংবা বিভিন্ন বিষয়ে মানিয়ে নেওয়া কঠিন হয় তাহলে সংসার টিকিয়ে রাখা মুশকিল হতে পারে।

৪. মনের মিল থাকে বেশি: ভালোবাসার মানুষের সঙ্গে সবারই মনের মিল থাকে। এ কারণে একে অপরের ভালো বা খারাপ সব মুহূর্তেই মানসিকভাবে একে অন্যকে সাপোর্ট করে দম্পতি। প্রেমের সম্পর্ক থেকেই সঙ্গীর সঙ্গে যদি আপনার মনের মিল গড়ে ওঠে তাহলে তাকে নিশ্চিন্তে বিয়ে করুন।

৫. ভালোবাসার মানুষ আপনার ত্রুটিও মেনে নেয়: সঙ্গীর কোনো ত্রুটি বা দোষ থাকলেও ভালোবাসার মানুষের কাছে তা বিবেচ্য বিষয় হয়ে দাঁড়ায় না। অন্যদিকে অ্যারেঞ্জড ম্যারেজের ক্ষেত্রে দেখা যায়, বিয়ের পর সঙ্গীর কোনো ত্রুটি জানলে সঙ্গী বিয়ে ভেঙেও দিতে পারেন। তবে ভালোবাসার মানুষটি কখনো বা কোনো কঠিন পরিস্থিতিতেও আপনার সঙ্গ ছাড়বে না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা