আচারি চিকেন খিচুড়ি
লাইফস্টাইল

আচারি চিকেন খিচুড়ি

সান নিউজ ডেস্ক: খিচুড়ি খেতে কে না পছন্দ করেন। সবজি খিচুড়ি থেকে শুরু করে বিফ, চিকেন কিংবা পাতলা খিচুড়ি সবই জিভেয় পানি এনে দেয়। বিশেষ করে আচারি চিকেন খিচুড়ি রান্না করা হলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। চলুন তবে জেনে নেওয়া যাক এর সহজ রেসিপি-

উপকরণ

১. পোলাও চাল ২৫০ গ্রাম
২. মসুর ডাল ২৫০ গ্রাম
৩. মুগের ডাল ২৫০ গ্রাম
৪. মুরগির মাংস ৭৫০ গ্রাম
৫. লবণ ও চিনি স্বাদমতো
৬. ঘি ১ চামচ
৭. সরিষার তেল ১ কাপ
৮. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
৯. আদা রসুন বাটা ১ টেবিল চামচ
১০. হলুদ গুঁড়া ১ চা চামচ
১১. গরম মসলার গুঁড়া ১ চা চামচ
১২. মরিচের গুঁড়া স্বাদমতো
১৩. কাঁচা মরিচ স্বাদমতো ও
১৪. যে কোনো টক আচার ১ টেবিল চামচ।

পদ্ধতি

প্রথমে মুগ ডাল ভেজে নিন। তারপর একটি পাত্রে চাল, মসুর ডাল ও ভেজে রাখা মুগের ডাল একসঙ্গে অন্তত আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন।

এরপর কড়াইতে তেল গরম করে শুকনো মরিচ, তেজপাতা, জিরা, গোলমরিচ, লবঙ্গ ও দারুচিনি ফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে।

এরপরে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আদা-রসুন বাটা দিয়ে দিন। এরপর একে একে সব গুঁড়া মসলা একসঙ্গে মিশিয়ে দিন। মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তবে একেবারেই পানি দেওয়া যাবে না। ভালো করে কষিয়ে নিয়ে মাংস তুলে রাখতে হবে।

এরপর ভিজিয়ে রাখা চাল ও দু’রকম ডাল ওই কষানো তেলের ওপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণমতো গরম পানি দিয়ে নিন। তারপর এক চামচ যে কোনো টক আচার দিয়ে স্বাদমতো কাঁচা মরিচ দিয়ে মাংস দিয়ে দিন।

এরপর ঢেকে রাখুন ১৫ মিনিটের জন্য। এ সময়ের পরে ঢাকনা খুলে ভালো করে নেড়েচেড়ে উপরে সামান্য ঘি ও গরম মসলার গুঁড়া দিয়ে গরম গরম পরিবেশন করুন আচারি চিকেন খিচুড়ি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা