লাইফস্টাইল

বৃষ্টির পানিতে ক্ষতিকর রাসায়নিক

সান নিউজ ডেস্ক: বৃষ্টির পানি পান করার জন্য আর নিরাপদ নয় এমন কথা বলছেন বিজ্ঞানীরা। সারা বিশ্বে দূষণ যে হারে বাড়ছে, তাতে বৃষ্টির পানিও এখন ভয়ানক দূষিত। সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তাদের গবেষণায় এ তথ্য জানিয়েছেন। গ্লোবাল নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: সেই চিকিৎসক হত্যার নৈপথ্যে পরকীয়া

বলা হয়েছে, পৃথিবীর সব প্রান্তে বৃষ্টির পানিতে ক্ষতিকর পিএফএএস রাসায়নিক পাওয়া যাচ্ছে। আর এই রাসায়নিকের মাত্রা এমন মাত্রায় পাওয়া যাচ্ছে, যা আর পানের জন্য নিরাপদ নয়। গবেষণাপত্রটি আন্তর্জাতিক সাময়িকী এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রকাশিত হয়েছে।

স্টকহোম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং এই গবেষণার প্রধান লেখক ইয়ান কাসিনস বলেন, ‘আমরা গবেষণা করে যা তথ্য পেয়েছি, সে অনুযায়ী পৃথিবীতে এমন কোনো অঞ্চল নেই যেখানে বৃষ্টির পানি পান করা নিরাপদ হতে পারে।’ এই অধ্যাপক আরো জানান, ২০১০ সাল থেকে তার দল এই গবেষণা চালিয়ে আসছে এবং সেখান থেকে যে তথ্য পাওয়া গেছে তা যথেষ্ট আশঙ্কার।

বিজ্ঞানীরাদের মতে, পিএফএএস এতটাই ক্ষতিকর রাসায়নিক যে এটা শিশুদের রোগ প্রতিরোধব্যবস্থায় প্রভাব ফেলে। এতে টিকাও ঠিকঠাক কাজ করে না। এ ছাড়া নারীর গর্ভধারণ ক্ষমতা, শিশু বেড়ে ওঠা ধীর হওয়া, স্থূলতা, কোলেস্টেরল বৃদ্ধি ও বিভিন্ন ক্যানসারের জন্যও দায়ী এই রাসায়নিক।

আরও পড়ুন: প্রেমের টানে দিনাজপুরে অস্ট্রিয়ান যুবক

পরিবেশ দূষণের কারণে পৃথিবীর বায়ূমণ্ডলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই রাসায়নিক। পিএফএএস একবার পাকস্থলীতে প্রবেশ করলে সেটি আর শরীর থেকে বের হয় না। তাই বৃষ্টির পানি পান করা এখন পুরোপুরি অনিরাপদ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা