লাইফস্টাইল

করমচার উপকারিতা

সান নিউজ ডেস্ক: করমচা খুবই জনপ্রিয় টক জাতীয় ফল। কাঁটায় ভরা এ গাছটি গ্রাম থেকে এখন শহরেও চাষ করা হয়। কারও কারও বাড়ির ছাদ কিংবা বারান্দায়ও দেখা মেলে করমচার। করমচা পুষ্টিগুণে যেমন সমৃদ্ধ। তেমনি আছে রোগ প্রতিরোধ ক্ষমতা।

আরও পড়ুন: মাছ খাওয়ার উপকারিতা

করমচায় থাকে প্রচুর ভিটামিন সি, বি এবং আয়রন। এছাড়াও এই ফলে পাওয়া যায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ট্যানিন, ক্যারিসোন এবং ট্রাইটারপেনয়েড। করমচার উপকারিতা জেনে নিন-

১. কোষ্ঠকাঠিন্য দূর করে: যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি উপকারী ফল হতে পারে করমচা। এই ফলে আছে পানিতে দ্রবীভূত হওয়ার মতো পর্যাপ্ত ফাইবার। তাই করমচা খেলে খুব সহজে পেট পরিষ্কার হয়। নিয়মিত করমচা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হতে সময় লাগে না। তাই উপকারী এই ফল যোগ করুন আপনার খাবারের তালিকায়।

২. হজমশক্তি ভালো রাখে: আমাদের শরীরের সুস্থতার জন্য হজমশক্তি ভালো রাখা জরুরি। এই কাজে আপনাকে সাহায্য করতে পারে করমচা। কারণ উপকারী এই ফলে আছে পেক্টিন নামক একটি উপাদান। যা সব ধরনের ফলে পাওয়া যায় না। পেটের নানা সমস্যা দূর করতে এই উপাদান দারুণ কার্যকরী। সেইসঙ্গে এটি হজমশক্তি বাড়াতেও সহায়ক।

আরও পড়ুন: তেঁতুলের উপকারিতা

৩. মানসিক স্বাস্থ্য ভালো রাখে: শুধু শরীর নয়, মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও দারুণ কাজ করে করমচা। কারণ এই ফলে আছে প্রচুর ম্যাগনেসিয়াম। সেইসঙ্গে আরও পাওয়া যাবে বিভিন্ন ধরনের ভিটামিন ও ট্রাইটোফেন নামক একটি উপাদান। এটি স্নায়ুর উন্নতি করতে সাহায্য করে। সেইসঙ্গে করমচা খেলে বাড়ে সেরোটোনিন নামক হরমোনের ক্ষরণ। এটি মন ভালো রাখতে কাজ করে।

৪. প্রদাহ কমাতে কাজ করে: শরীরে নানা কারণেই প্রদাহের সৃষ্টি হতে পারে। এটি দূর করতে কাজ করে করমচা। আপনি যদি নিয়মিত করমচা খান তবে তা আপনার শরীরের প্রদাহ দূর করবে। কারণ উপকারী এই ফলে আছে প্রদাহ কমানোর কয়েকটি উপাদান। কোনো কারণে চোট বা আঘাত পেলে সেই ব্যথা দূর করতেও সাহায্য করে করমচা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা