লাইফস্টাইল

ঘুম ভালো হয় যে খাবারে

সান নিউজ ডেস্ক : সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। প্রতিদিন কমপক্ষে ৮ ঘণ্টা ঘুমানোর মাধ্যমে মস্তিষ্ক ও শরীর ফিরে পায় কর্মক্ষমতা। কিন্তু এমন অনেক মানুষ রয়েছেন যারা হাজার চেষ্টা করেও চোখে ঘুম আনতে পারেন না। বিছানায় এপাশ ওপাশ করে পার করেন রাতের অধিকাংশ সময়। ঘুম না হওয়ার এই সমস্যাকে ইনসোমনিয়া হিসেবে অভিহিত করা হয়।

অনিদ্রার পেছনে অবসাদগ্রস্ততা, দুশ্চিন্তা এবং দীর্ঘ সময় ধরে স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার দায়ী হতে পারে। এই সমস্যা দূর করার জন্য অনেকেই ঘুমের ওষুধ খেয়ে নেন। কিন্তু চিকিৎসকরা বলেন, ঘুমের ওষুধ খাওয়ার অভ্যাস ভালো নয়। এছাড়া ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তাই ওষুধের পরিবর্তে স্বাস্থ্য বিশেষজ্ঞরা এমনকিছু খাবার খাওয়ার পরামর্শ দেন, যা রাতে ঘুমানোর জন্য উপকারী । চলুন জেনে নেওয়া যাক খাবারগুলো সম্পর্কে-

আখরোট

হৃদযন্ত্রের জন্য আখরোট বেশ উপকারী। গবেষণায় দেখা গেছে, ফলটি খাওয়ার কারনে রাতে পর্যাপ্ত ঘুম হয়।

কলা

অনিদ্রা বা ইনসোমনিয়া প্রতিরোধে সহায়তা করে কলা। এতে ম্যাগনেসিয়াম, সেরোটোনিন ও মেলাটোনিন থাকে। যা দ্রুত ঘুম নিয়ে আসে। ঘুমানোর আগে প্রতিদিন অন্তত একটি কলা খাওয়া উচিত। ঠান্ডা দুধের সঙ্গে কলা ব্লেন্ড খেলেও অনেক উপকার পাওয়া যায়।

তুলসি

তুলসি পাতার রস ঘুমের জন্য উপকারী। এতে হাইড্রা অ্যালকোহলিক এক্সট্র্যাক্ট ও এসেনসিয়াল অয়েল রয়েছে। নিয়মিত তুলসি পাতার রস খেলে অনিদ্রার সমস্যা দূর হয়ে যাবে।

গরম দুধ

গরম দুধে রয়েছে অ্যামাইনো অ্যাসিড এবং ট্রিপটোফ্যান। খাবারের এসব উপাদান দ্রুত ঘুম নিয়ে আসে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনিদ্রার সমস্যা দূর করার জন্য গরম দুধ খাওয়ার পরামর্শ দেন।

ডাবের পানি

শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে ডাবের পানি। এতে রয়েছে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। অনিদ্রার সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য ডাবের পানি উপকারী একটি খাবার।

চিকিৎসকরা বলেন, অনিদ্রা থেকে বাঁচার জন্য ঘুমানোর অন্তত দেড় থেকে দুই ঘণ্টা আগে প্রযুক্তি থেকে দূরে থাকা জরুরি। স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করার সঙ্গে সঙ্গে ঘুমাতে গেলে মস্তিষ্কের ওপর চাপ পড়ে। তাই কম্পিউটারে কাজ করার পর কিছুক্ষণ বিরতি দিয়ে তারপর ঘুমাতে যাওয়ার অভ্যাস করা উচিত। এছাড়া ঘুমানোর আগে চা-কফি খাওয়া উচিত নয়। এসব টিপস মেনে চললে রাতে সহজেই ঘুম আসবে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা