লাইফস্টাইল

সব খেয়েও ফিট থাকা যায়

সান নিউজ ডেস্ক : নিজেকে ফিট রাখতে আপনি কতো কিছুই না করেন। রোগা হওয়ার তাগিদে পছন্দের খাবারটিও ত্যাগ করেছেন চিরদিনের জন্য।

কিন্তু আপনি কি জানেন, পছন্দের খাবার খেয়েও শরীরের ওজন কমানো সম্ভব? চলুন জেনে নেই কিভাবে পছন্দের খাবার ত্যাগ না করেও ওজন নিয়ন্ত্রণ করা যায়।

১। খাবার কম বা বেশি না খেয়ে নিয়মিত সুষম খাবার খান। দেখবেন ওজন নিয়ন্ত্রণে আছে।

২। খালি পেটে থাকবেন না। অনেকক্ষণ খালি পেটে থাকলে শরীর স্টারভেশন প্রোটেকশন মোডে চলে যায়। এতে শরীরে অত্যধিক পরিমাণে ক্যালোরি বা ফ্যাট জমা হয়। এনার্জি পাওয়ার জন্য তখন মাসল বার্ন হতে শুরু করে। অনেকে ওজন কমানোর জন্য ব্রেকফাস্ট বা ডিনার করেন না, একবারে বেশি খাবার খেয়ে নেন। এতে খাবারের একাংশ ফ্যাটে পরিণত হয়, তখন উল্টো ওজন বেড়ে যায়। তাই খালি পেটে থাকা পরিহার করুন।

৩। সারাদিনের খাবারকে পাঁচ ভাগে ভাগ করে নিন। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের মাঝে দুইটি ছোট মিল রাখুন।

৪। ডিনার পুরো বাদ না দিয়ে হালকা খাবার খান।

৫। আপেল, পেঁপে, পেয়ারা, জামরুল, কালোজামে প্রচুর ফাইবার থাকে। এটা অ্যাপেটাইট কমায় ও অনেকক্ষণ খিদে ভাব হতে দেয় না। যা ওজন কমতে সাহায্য করে।

৬। কমপ্লেক্স কার্বোহাইড্রেটে প্রচুর ফাইবার থাকে। এই ধরনের কার্বস ওজন বাড়ায় না। যেমন ওটস, ডালিয়া, মাল্টিগ্রেন আটার রুটি, মুসলি লাঞ্চ বা ডিনারে খেতে পারেন।

উপরোক্ত টিপস অনুসরণ করে আপনিও ওজন কমিয়ে নিতে পারেন সহজে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

মেলবোর্ন রেনেগেডসের নতুন অস্ত্র কাটার মাস্টার

অস্ট্রেলিয়ার জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ ল...

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মো. রুবেল (৩৯) নামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা