ফাইল ছবি
আন্তর্জাতিক

মার্কিন কার্গো জাহাজে হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের দক্ষিণে এডেন উপসাগরে একটি মার্কিন কার্গো জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৩ জন ক্রু নিহত হয়েছেন।

আরও পড়ুন: সিরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৮

বুধবার (৭ মার্চ) রাত সাড়ে ১১ টায় এডেন উপসাগরে ‘ট্রু কনফিডেন্সে’ জাহাজে এ হামলা ঘটে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাদ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, কার্গো জাহাজে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলার পর প্রথমবারের মতো প্রাণহানির ঘটনা ঘটল। হামলার শিকার ওই কার্গো জাহাজের একটি ছবি প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

হামলার পর এডেন উপসাগরে বার্বাডোসের পতাকাবাহী 'ট্রু কনফিডেন্স' জাহাজটি পরিত্যক্ত করা হয়েছে। এ সময় জাহাজে আগুন জ্বলছিল।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৫

এদিকে হুথিদের এক বিবৃতিতে বলা হয়, গাজায় ইসরাইল ও হামাসের যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে তাদের এসব হামলা। জাহাজটির ক্রুরা তাদের দেয়া সতর্কতা অবজ্ঞা করেছে।

ইয়েমেনে নিযুক্ত ব্রিটিশ দূতাবাস জানিয়েছে, নাবিকদের মৃত্যুর ঘটনা দুঃখজনক। তবে আন্তর্জাতিক জাহাজে হুথির হামলার জবাব হবে অনিবার্য।

মধ্যপ্রাচ্যে সামরিক কর্মকাণ্ড ও অপারেশন তত্ত্বাবধান করা সেন্টকম বলেছে, হামলায় ৩ জন ক্রু সদস্য নিহত হয়েছেন। এছাড়া কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন: ভারতে প্রথম নদীর তলদেশে ট্রেন চালু

সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে সেন্টকম জানায়, হুথিদের এ বেপরোয়া আক্রমণগুলো বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করেছে এবং আন্তর্জাতিক নাবিকদের জীবন কেড়ে নিয়েছে।

এক বিবৃতিতে হুথি গোষ্ঠী বলেছে, ট্রু কনফিডেন্সের ক্রুরা হুথি নৌবাহিনীর জারি করা সতর্কতা উপেক্ষা করেছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, জাহাজটিতে ২০ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে একজন ভারতীয়, ৪ জন ভিয়েতনামী ও ১৫ জন ফিলিপিনো নাগরিক। এছাড়া জাহাজটিতে ৩ জন সশস্ত্র রক্ষীও ছিল। তাদের মধ্যে ২ জন শ্রীলঙ্কার ও একজন নেপালি।

আরও পড়ুন: দুই প্লেনের সংঘর্ষে নিহত ২

জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান জানায়, ইয়েমেনের এডেন শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫০ নটিক্যাল মাইল দূরে জাহাজটিতে হামলা চালানো হয়। তবে ক্রুদের অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি তারা। সূত্র: বিবিসি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা