সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলার একটি থানায় জঙ্গি হামলায় অন্তত ১০ পুলিশ সদস্য নিহত হয়েছে। এ সময়ে আরও ৬ সদস্য আহত হয়েছেন।

আরও পড়ুন : হুথিদের বিরুদ্ধে ফের যুক্তরাষ্ট্রের হামলা

সোমবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জিও নিউজ এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোর ৩টার দিকে সন্ত্রাসীরা ভারী অস্ত্র নিয়ে তহসিল দারাবনে থানা লক্ষ্য করে হামলা চালায়। এতে ১৬ পুলিশ সদস্য হতাহত হয়েছেন। আহত ৬ জনকে ডিএইচকিউ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন : ইসরাইলের ১৫ সেনাকে হত্যা

পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা চারদিক থেকে গ্রেনেড ও ভারী গুলি নিয়ে থানায় হামলা চালায়। পুলিশও পাল্টা জবাব দেয়, কিন্তু সন্ত্রাসীরা রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, তারা এলাকাটি ঘিরে রেখেছে এবং পালিয়ে যাওয়া জঙ্গিদের খুঁজে বের করার জন্য একটি তল্লাশি অভিযান শুরু করেছে। অভিযানে আরও বাহিনী যোগ দেবে।

আরও পড়ুন : চিলিতে দাবানল, নিহত বেড়ে ৯৯

পুলিশ লাইনসে নিহত সদস্যদের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা