সংগৃহীত ছবি
আন্তর্জাতিক
রুশ হামলা

ইউক্রেনে হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের মধ্য অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল বিদ্যুৎ অবকাঠামো। এতে ইউক্রেনের হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, ইরানিয়ান ডিজাইনের অন্তত ২৪টি ড্রোন হামলা চালিয়েছে মস্কো। এসব হামলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের অবকঠামোগুলো।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে ৬ লাশ উদ্ধার

ওই অঞ্চলের প্রধান সের্গেই লাইসাক সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ৪০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্চিন্ন হয়েছে পড়েছেন। তাছাড়া দুটি খনিও বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

অন্যদিকে সিরিয়া ও ইরাকে অবস্থিত ইরানের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলার পরিকল্পনার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: সুদান-দক্ষিণ সুদান সীমান্তে নিহত ৫২

তারা জানান, ওইসব স্থাপনায় কয়েকদিন ধরে হামলা চালানো হবে। তবে কবে থেকে হামলা চালানো হবে তা আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করছে। যদিও দিনক্ষণের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি মার্কিন কর্মকর্তারা।

রোববার (২৮ জানুয়ারি) জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহতের পর সিরিয়া ও ইরাকে অবস্থিত ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনার অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা