সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে হ্যাঙ্গার ধস, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আইডাহোর বোয়েস বিমানবন্দরের মাঠে একটি হ্যাঙ্গার ধসের ঘটনা ঘটেছে। অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ জন।

আরও পড়ুন: গাজায় নিহত ২৭ হাজার ছুঁই ছুঁই

বুধবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেখানের কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ব্যক্তিগত ব্যবসার জন্য নির্মাণাধীন একটি স্টিলের ফ্রেমযুক্ত হ্যাঙ্গার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বোয়েস বিমানবন্দরে অবস্থিত ভেঙে পড়ে।

দমকল বিভাগ বলছেন, নিহত ৩ জন ঘটনাস্থলেই মারা যান। আহত ৯ জনের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে ঠিক কী কারণে ধসের ঘটনা ঘটেছে তা কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। জ্যাকসন জেট সেন্টারের পাশে এটি ঘটেছে, ব্যক্তিগত বিমান চার্টার ও রক্ষণাবেক্ষণ যেখানে করা হয়।

আরও পড়ুন: মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৪৯০

বোয়েস ফায়ার বিভাগের অপারেশনস চিফ অ্যারন হুমেল এই ঘটনাটিকে বিপর্যয়কর বলে অভিহিত করেছেন। তিনি জানান, বুধবার সন্ধ্যা পর্যন্ত ঐ স্থানে যারা ছিলেন তাদের সকলকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তিনি হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে চাননি।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, ঠিকাদার প্রতিষ্ঠান বিগ ডি বিল্ডার্স জ্যাকসন জেট সেন্টারের জন্য ৩৯ হাজার বর্গফুটের হ্যাঙ্গার নির্মাণের কাজ পেয়েছিলেন। তবে এই দুর্ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির মন্তব্য এখনও পাওয়া যায়নি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা