সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় আরও নিহত  ১৬৫

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় আরও ১৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯০ জন।

আরও পড়ুন: কাবা শরিফ ও নববীতে বিয়ের অনুমতি

রোববার (২৮ জানুয়ারি) গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নতুন করে ১৬৫ ফিলিস্তিনি নিহত এবং ২৯০ জন আহত হয়েছেন।

গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজার হামলায় কমপক্ষে ২৬ হাজার ৪২২ ফিলিস্তিনি নিহত ও আরও ৬৫ হাজার ৮৭ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে প্রায় ১১ হাজারের বেশি শিশু ও সাড়ে ৭ হাজার নারী রয়েছেন। গাজায় ইসরায়েলের হামলায় অবরুদ্ধ এই ভূখণ্ডের বিশাল অংশ ধ্বংস হয়ে গেছে। তিন মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার প্রায় ৮৫% মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আরও পড়ুন: সৌদিতে ১৯ হাজার অভিবাসী গ্রেফতার

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে হামাসের যোদ্ধারা। একই সাথে আরও ২৪০ জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে তারা।

জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, গাজার মোট ২৩ লাখ বাসিন্দার প্রায় ৮৫% তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। হাজার হাজার মানুষ উপকূলীয় এ উপত্যকার দক্ষিণাঞ্চলে জাতিসংঘ পরিচালিত আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, উপত্যকার প্রায় ১/৪% মানুষ অনাহারে রয়েছে। অব্যাহত বোমাবর্ষণ ও ইসরায়েলের বিধিনিষেধের কারণে পর্যাপ্ত মানবিক সহায়তাও পৌঁছাতে পারছে না। সূত্র: রয়টার্স, আলজাজিরা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা